হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…
ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন এ অভিযোগ করেন।
বাঁধনের দাবি, ভাইয়ের পরিবারকে নিয়ে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তার দিকে কোক ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি। হামলার সময় তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। এ ঘটনায় তার ভাইয়ের শিশুসন্তানও ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানান বাঁধন।
ভিডিওবার্তায় বাঁধন অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে বিভিন্নভাবে হেনস্তা করেন। সেই দৃশ্য ভিডিও ধারণ করা হয়। এ সময় তাকে গালাগালিও করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বাঁধন আরও জানান, হামলার ঘটনায় শুধু তিনি নন, তার ভাইয়ের স্ত্রীও ধাক্কার শিকার হয়েছেন। নিজের ওপর শারীরিক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভিডিওবার্তায় বাঁধন আরও বলেন, ভেনিস উৎসবে তিনি যে সিনেমাটি নিয়ে গেছেন । রাজনৈতিক পরিচয়ের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন। এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
নিজের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, একজন আজমেরী হক বাঁধনকে দমানো সহজ হবে না। তার দাবি, এ ঘটনার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সামনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তার ঘটনা তুলে ধরা হয়েছে।
এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
এদিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন আজমেরী হক বাঁধন। এসব ভিডিওতে কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি।
তবে ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বাঁধনের অভিযোগের বিষয়ে তদন্ত বা আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au