সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার
মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…
বাংলাদেশের দিনাজপুর সদর উপজেলার বনতারায় এক হিন্দু তরুণের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে যে, ২৪ বছর বয়সী সবুজ দাস ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। এই ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে তার গ্রেপ্তারের দাবি জানায়।
এদিকে, সেই পোস্ট শেয়ার করার অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান জানান, ঘটনার দুই দিন পর, রবিবার ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিক্ষক উপেন চন্দ্র রায় বনতারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। মামলার মূল অভিযুক্ত ২৪ বছরের সবুজ দাস, যিনি বনতারা গ্রামের কমল দাসের ছেলে এবং ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন।
মামলায় বলা হয়েছে, ১ এপ্রিল সবুজ দাস তার ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একটি স্ট্যাটাস দেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়। এ ছাড়া বনতারা গ্রামের তিন পাশে ভারতের সীমানা থাকায় রাষ্ট্রের অখণ্ডতা ও নিরাপত্তা বিপন্ন করার চেষ্টার অভিযোগ করা হয়েছে মামলায়।
এই ঘটনার প্রতিবাদে রবিবার স্থানীয়রা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।
ওসি মতিউর রহমান জানান, সবুজ দাসের পোস্ট শেয়ার করার জন্য শিক্ষক উপেন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। আর সবুজ দাসকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ ধরে বনতারার হিন্দু পরিবারগুলোকে অবরোধ করে রেখেছে এলাকার মুসল্লিরা। তৌহিদী জনতা ঘোষণা দেয় সবুজ দাস গ্রেফতার না হওয়া পর্যন্ত হিন্দুদের দোকানপাট খোলা যাবেনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্থানীয় তৌহিদী জনতা হিন্দুদের দোকান খোলা পেলে সেখানে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দেয়, পাশাপাশি কোন হিন্দু ধর্মাবলম্বী ভ্যান-রিকশাওয়ালা যেন তাদের ভ্যান/রিকশা নিয়ে রাস্তায় নামতে না পারে সে ব্যাপারেও হুশিয়ারি দেয়া হয়। অবরুদ্ধ অবস্থায় বিভিন্ন পেশায় নিয়োজিত হিন্দুরা, তাদের আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে যাওয়ায় পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন বলে জানা যায়।
সংবাদ সূত্রঃ আজকের খবর ও বিডিনিউজ২৪
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au