বাংলাদেশ

বাংলাদেশি যুবকের লাশ নিয়ে গেছে বিএসএফ

  • 7:40 pm - April 12, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিওপি–সংলগ্ন হুদাপাড়া এলাকায় ইছামতী নদীতে এক বাংলাদেশি যুবকের লাশ ভেসে ওঠে। লাশটি ভারতের সীমানার মধ্যে ছিল। গতকাল শুক্রবার রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লাশটি নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হুদাপাড়া এলাকার ইছামতী নদীতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন বাংলাদেশি কৃষকেরা। পরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে নিশ্চিত হন, মৃতদেহটি ভারতের অংশে রয়েছে। তাঁরা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানালে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে ভারতীয় অংশে পড়ে থাকতে দেখেন।

নিহতের লাশ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা থানার হাবাসপুর এলাকায় নদীতে ভেসে ওঠে বলে জানা গেছে। বিষয়টি জানার পর বিজিবি বিএসএফকে জানায়। রাত ১০টার দিকে বিএসএফ সদস্যরা মৃতদেহটি নদী থেকে নিয়ে যান।

মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বলেন, বিভিন্ন মাধ্যমে কথা বলে নিশ্চিত হয়েছেন, মৃতদেহটি বাংলাদেশি এক যুবকের। তবে তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়ভাবে শোনা যাচ্ছে, লাশটি উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা ওয়াসিম আলীর হতে পারে। ওয়াসিম কয়েক দিন ধরে নিখোঁজ রয়েছেন। তবে তা এখনো নিশ্চিত নয়। বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হতে পারে।

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, মৃতদেহটি নদীর ভারতীয় অংশে ছিল বলে শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ বা দাবি নিয়ে আসেননি। বিএসএফের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাঁরা বিএসএফের পক্ষ থেকে তথ্য জানার অপেক্ষায় রয়েছেন।
কয়েক দিন আগে ওয়াসিমসহ কয়েকজন অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তখন বিএসএফ তাঁদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে দেশে ফিরলেও ওয়াসিমের আর খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে, ওয়াসিম বিএসএফের হাতে ধরা পড়েছেন।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

হরিদাসকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত।

মেলবোর্ন, ২১ জুলাই: গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণ উদ্যোগের উদ্যোক্তা হিসেবে আলোচনায় আসা হরিদাস চন্দ্র (তরণী দাস) চেক জালিয়াতির একটি মামলায় এক বছরের বিনাশ্রম…

চিরন্তন ডাক

মেলবোর্ন, ২১ জুলাই:  বাএই ডাক সত্যের, এই ডাক জাগরণের, এই ডাক ভালোবাসা আর দেশপ্রেমের। রক্তে কেনা মাটি ডাকছে আয় কাছে, ঘরে বসে থাকার সময় আজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au