বাংলাদেশ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

  • 1:13 am - October 01, 2026
  • পঠিত হয়েছে:৮৯ বার
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার।ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে ডিবির গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এবং ডিবি সূত্রে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরীকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে এবং আসামিদের তালিকায় তার নাম রয়েছে চার নম্বরে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকায় নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে একদল লোক হামলা চালায়। এ সময় প্রকল্পের বিভিন্ন স্থাপনার পাশাপাশি সেখানে থাকা সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে।

পুলিশের কাছে করা মামলার তথ্য অনুযায়ী, হামলাকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে প্রকল্প এলাকায় প্রবেশ করে এবং গুলি ছোড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনায় কয়েকজন আহত হন এবং নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা ও পেশাদার ভিডিও নির্মাণের সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গোলাম মহিউদ্দিন চৌধুরীর গ্রেপ্তারের মধ্য দিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে বলে বুধবারের প্রতিবেদনে জানিয়েছে প্রথম আলো। এর আগে মামলার আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় গ্রেপ্তার তিন আসামির তিন দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত।

ঘটনার কারণ নিয়ে পুলিশের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, নিউগিনি প্রপার্টিজের জমি নিয়ে বিরোধের সূত্র ধরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে আরও স্পষ্ট হবে বলে জানিয়েছিল পুলিশ।

এই শাখার আরও খবর

র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একই অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি…

ক্যানবেরায় বাংলাদেশ ও ভারতের হাইকমিশনারদের বৈঠক

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন দুই দেশের হাইকমিশনার। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ বৈঠকে অস্ট্রেলিয়ায়…

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে আবারও আগের নামফলক ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে পুনরায়…

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবার ৩০ সেপ্টেম্বর জাতীয় নির্বাচক প্যানেল…

অনলাইন শিক্ষার প্রভাবে কি কমছে শিক্ষার্থীর মনোযোগ ও গভীরভাবে শেখার অভ্যাস?

একসময় শিক্ষার্থীদের শেখার প্রধান মাধ্যম ছিল বই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বই খুলে বসা, একটি অধ্যায় শেষ করা, কঠিন বিষয় বারবার পড়া, না বুঝলে আবার…

​ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা: বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের নেপথ্য রাজনীতি

​ইতিহাস কোনো নিছক কালপঞ্জি বা অতীতের মৃত দলিল নয়; ইতিহাস হলো একটি জাতির আত্মপরিচয়ের দর্পণ, অস্তিত্বের মূল শেকড়। সেই শেকড়েই যখন কুঠারাঘাত করা হয়, তখন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au