আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…
অস্ট্রেলিয়ার মেলবোর্নে দুটি গাড়িতে আগুন দেওয়ার সময় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে এক কিশোর। পালিয়ে যাওয়ার সময় সঙ্গীদের সঙ্গে থাকা গাড়িটি দুর্ঘটনার শিকার হলে আহত কিশোরকে ফেলে পালিয়ে যায় তারা।
ঘটনাটি ঘটে মেলবোর্নের টেইলরস হিল এলাকায়। স্থানীয় সময় ভোর ৫টার কিছু পর দুই ব্যক্তি দুটি গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আগুন ধরিয়ে দেওয়ার পর পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থল থেকে পালানোর বদলে পরিস্থিতি উল্টো তাদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। আগুনে ওই কিশোর নিজেই দগ্ধ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে জ্বলতে থাকা অবস্থায় কিশোরটি উলউইচ ওয়ের আশপাশে ছুটে বেড়াচ্ছিল এবং শরীরের আগুন নেভানোর চেষ্টা করছিল। পরে আগুনে দগ্ধ অবস্থাতেই সে অপেক্ষমাণ একটি গাড়িতে উঠে পড়ে।
কয়েক সেকেন্ডের মধ্যেই চুরি করা এসইউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঝোপে গিয়ে ধাক্কা খায়। এরপর গাড়িতে থাকা অন্য দুজন পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। আহত কিশোরকে তারা ঘটনাস্থলে ফেলে যায়।
এক প্রত্যক্ষদর্শী জানান, জরুরি বিভাগের কর্মীরা রাস্তার পাশের ঘাসের ওপর পড়ে থাকা একজনকে চিকিৎসা দিচ্ছিলেন।
এদিকে যে বাড়িটিকে লক্ষ্য করে আগুন দেওয়ার ঘটনা
ঘটেছে, সেখানে একটি দম্পতি ভাড়া থাকতেন। তাদের পোষা কুকুরের ঘেউ ঘেউ করার শব্দে তারা আগুনের বিষয়টি টের পান।
ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে বাড়ির পুরুষ বাসিন্দা নিজেই আগুন নেভানোর মরিয়া চেষ্টা করেন।
এক স্থানীয় বাসিন্দা জানান, ঘটনাটি দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

শরীরের ওপরের ও নিচের অংশে গুরুতর দগ্ধ অবস্থায় কাছাকাছি এলাকা থেকে এক কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
তিনি বলেন, “আগুনের শিখা এত উঁচু ছিল এবং চারদিকে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছিল। তিনি একটি পানির পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন।”
ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে দেখেন, তাদের পরিচিত রাস্তা পরিণত হয়েছে অপরাধস্থলে। গোয়েন্দারা দিনভর ক্ষতিগ্রস্ত তিনটি গাড়ি পরীক্ষা করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
ডিটেকটিভ ইন্সপেক্টর ক্রিস মারে বলেন, এ ঘটনা গুরুতর অপরাধে জড়িয়ে পড়া কিশোরদের জন্য কতটা ভয়াবহ পরিণতি হতে পারে, সেটিই আবারও সামনে এনেছে।
তিনি বলেন, “অগ্নিসংযোগের ভয়াবহ পরিণতি এবং সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়া তরুণদের সামনে থাকা ঝুঁকিগুলো আমরা আবারও দেখতে পাচ্ছি।”
পুলিশ তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আগে এর সম্ভাব্য পরিণতি নিয়ে ভাবার আহ্বান জানিয়েছে।
পুলিশের ধারণা, ঘটনায় ব্যবহৃত এসইউভিটি আগের দিন হপার্স ক্রসিং এলাকা থেকে চুরি করা হয়েছিল।
ঘটনায় জড়িত বাকি দুই সন্দেহভাজনকে এখনও খুঁজছে পুলিশ।
সূত্র: নিউজ.কম.এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au