বিশ্ব

‘হিন্দুরা নিজেদের ভুল স্বীকার করে, মুসলিমরা পারে না’: জাভেদ আখতার

  • 12:02 am - October 06, 2026
  • পঠিত হয়েছে:২৯৪ বার
জাভেদ আখতার। ছবি: সোশাল মিডিয়া

প্রবীণ ভারতীয় চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার স্পষ্টভাষী হিসেবেই পরিচিত। ধর্মীয় ও সামাজিক নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার এক সাক্ষাৎকারে হিন্দু ও মুসলিম সমাজের আত্মসমালোচনার প্রবণতা নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন এই বর্ষীয়ান লেখক।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ আখতার দাবি করেন, হিন্দু সমাজের অনেকে নিজেদের ধর্মীয় রীতি ও সামাজিক সমস্যার সমালোচনা করতে প্রস্তুত থাকলেও মুসলিম সমাজে নিজেদের সম্প্রদায়ের সমস্যা নিয়ে প্রকাশ্যে কথা বলার প্রবণতা তুলনামূলকভাবে কম।

জাভেদ বলেন, ‘হিন্দুরা এমন একটি সম্প্রদায়, যারা নিজেদের ধর্মে কোনো ভুল থাকলে সেটিকে ভুল বলে মেনে নেয়। কিন্তু মুসলিমরা তা করতে পারে না। তারা নিজেদের সমস্যাগুলো নিয়ে কথা না বলে প্রায়ই অন্যদের দিকে আঙুল তোলে।’

তিনি বলেন, ভারতের কয়েকজন মুসলিম সাংবাদিক ও রাজনীতিক হিন্দু সমাজের ভুলত্রুটি, অন্যায় ও সামাজিক কুপ্রথা নিয়ে সোচ্চার হলেও নিজেদের সম্প্রদায়ের প্রসঙ্গ এলে তাদের একইভাবে কথা বলতে দেখা যায় না।

এ প্রসঙ্গে সাংবাদিক আরফা খানম শেরওয়ানি, অল্ট নিউজের সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবের এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির নাম উল্লেখ করেন জাভেদ আখতার। তাঁর ভাষ্য, হিন্দু সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে তাঁরা জোরালো মন্তব্য করেন; কিন্তু নিজেদের সম্প্রদায়ের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার ক্ষেত্রে তাদের নীরবতা দেখা যায়।

জাভেদ আরও বলেন, হিন্দু সমাজের বহু মানুষ নিজেদের রীতিনীতি ও সামাজিক প্রথার সমালোচনা করেন এবং নিজেদের সমাজের ভুলত্রুটি নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে মুসলিম সমাজে অভ্যন্তরীণ কুপ্রথা বা সমস্যার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেন—এমন মানুষের সংখ্যা তাঁর মতে কম।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জাভেদ আখতার বলেন, তিনি নাস্তিক হলেও মুসলিম পরিবারে জন্মেছেন। তাই নিজের সম্প্রদায়ের ত্রুটিগুলোর দিকে আগে আঙুল তোলাকে তিনি নিজের দায়িত্ব মনে করেন।

তিনি বলেন, ভারতে অনেক হিন্দু নিজেদের সমাজের সমস্যার বিরুদ্ধে কথা বলেন। একইভাবে মুসলিম সমাজের মানুষেরও নিজেদের সম্প্রদায়ের ভুলত্রুটি নিয়ে প্রকাশ্যে কথা বলা উচিত। তাঁর মতে, কোনো সমাজেই সবকিছু ঠিকঠাক নেই—এ বাস্তবতা স্বীকার করে সমস্যাগুলো নিয়ে আলোচনা করাই গুরুত্বপূর্ণ।

প্রবীণ এই লেখক দীর্ঘদিন ধরেই ধর্ম, যুক্তিবাদ, সামাজিক কুসংস্কার ও সাম্প্রদায়িকতা নিয়ে প্রকাশ্যে মতামত দিয়ে আসছেন। গত আগস্টে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির হিন্দুদের নিয়ে করা একটি মন্তব্যেরও সমালোচনা করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্তব্যটিকে ‘অসংবেদনশীল’ বলে উল্লেখ করেন জাভেদ।

রোববার (৪ অক্টোবর) ৮১ বছরে পা দিয়েছেন জাভেদ আখতার। জন্মদিনের সময় দেওয়া সাম্প্রতিক এই সাক্ষাৎকারে ধর্ম ও সমাজ নিয়ে তাঁর বক্তব্য আবারও ভারতীয় গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

এই শাখার আরও খবর

আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের…

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে মাগরিবের…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাঙল ফারুকী-তিশার সংসার?

শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা একটি বাড়ি বিক্রি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ও তারেকের ভারত সফর কি একই সূত্রে গাঁথা?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি এবং বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন করে জটিল হয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au