অস্ট্রেলিয়া

মেলবোর্নে সড়কে প্রকাশ্যে যুবককে গুলি: যা জানা গেল

  • 8:56 am - April 14, 2025
  • পঠিত হয়েছে:২৬৬ বার
প্রতিকী ছবি

মেলবোর্ন, ১৪ এপ্রিল ২০২৫– ভিক্টোরিয়া পুলিশ একটি “টার্গেটেড” হামলার তদন্ত করছে। ১৩ এপ্রিল, রবিবার সকাল ৬:৩০টার দিকে মেলবোর্নের কেন্দ্রস্থলে (সিবিডি) ২০ বছর বয়সী এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘টার্গেটেড’ হামলার তদন্ত শুরু করেছে ভিক্টোরিয়া পুলিশ। আর্মড ক্রাইম স্কোয়াডের গোয়েন্দারা নিশ্চিত করেছেন, কলিন্স স্ট্রিটে দুইজন পুরুষ পূর্বদিকে হেঁটে যাচ্ছিলেন, সে সময় একটি কালো রঙের Ford Territory গাড়ি তাদের কাছাকাছি আসে। উভয় পক্ষের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে গাড়ি থেকে গুলি ছোড়া হয়। গুলি লাগে এক পথচারীর শরীরের ওপর অংশে।

ডিটেকটিভ অ্যাক্টিং ইন্সপেক্টর অ্যান্ড্রু ফুট জানান, ঘটনার পরপরই গাড়িটি দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে। একটি ভিন্ন অপরাধের তদন্তে থাকা পুলিশ সদস্যদের পাশ দিয়ে গাড়িটি ছুটে যায়। গাড়িটি দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় একজন অফিসার তার অস্ত্র বের করেন। পরে আহত যুবক ও তার সঙ্গী পুলিশের কাছে সাহায্য চাইলে তাকে রয়্যাল মেলবোর্ন হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা এখন স্থিতিশীল।

আহত যুবক স্মিথেস ক্রিকের বাসিন্দা এবং পুলিশের পরিচিত বলে জানানো হয়েছে। তবে তিনি তদন্তে সহযোগিতা করছেন না। পুলিশের ধারণা, এই হামলা নির্দিষ্ট লক্ষ্য করে করা হয়েছে, তবে ভাগ্যক্রমে অন্য কেউ আহত হননি।

হেরাল্ড সানের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার আগে সকাল ৬টা ৯ মিনিটে একটি সাদা টয়োটা হাইলাক্স কলিনস স্ট্রিটে পার্ক করে। ৬টা ১৫ মিনিটে গাড়ির চালকের সাথে এক পথচারীর তর্কাতর্কি হয়। কিছুক্ষণ পর কালো এসইউভিটি (ফোর্ড টেরিটরি) সেখানে আসে এবং গুলিবর্ষণের শব্দ শোনা যায়। সিসিটিভি ফুটেজে পথচারীদের দৌড়ে পালাতে দেখা গেছে।

এই ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী, ড্যাশক্যাম/সিসিটিভি ফুটেজধারী ব্যক্তি বা যাদের কাছে কোনও প্রাসঙ্গিক তথ্য আছে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যেন Crime Stoppers-এর ১৮০০ ৩৩৩ ০০০ নম্বরে অথবা www.crimestoppersvic.com.au-এ যোগাযোগ করেন।

সংবাদ সূত্র: হেরাল্ড সান ও ভিক্টোরিয়া পুলিশ।

এই শাখার আরও খবর

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

হামলায় এক পা হারালেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস, অবস্থা সংকটাপন্ন

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ি দিয়ে চালানো উদ্দেশ্যমূলক হামলায় এক পা হারিয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। অস্ত্রোপচারের পরও…

ভিক্টোরিয়ায় এমপি হেলেন হেইনসকে গাড়িচাপা: আটক চালককে জিজ্ঞাসাবাদ, হামলার উদ্দেশ্য খুঁজছে পুলিশ

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। এ ঘটনায় আটক ৪৩…

২ বিলিয়ন ডলারের টিকিটিং ব্যবস্থা চালুর পরও পুরোনো কার্ডে ফিরতে হচ্ছে যাত্রীদের

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গণপরিবহনে সপ্তাহে সর্বোচ্চ ৩০ ডলার ভাড়া নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। তবে নতুন এই সুবিধা চালুর পরও যাত্রীদের আপাতত ব্যবহার করতে…

মেলবোর্নে বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট: বাংলাদেশী উদ্যোক্তাদের গল্প

ওটিএন বাংলা, মেলবোর্ন: একটি পরিচয় থেকে নতুন ক্রেতা, একটি আলোচনা থেকে ব্যবসায়িক অংশীদারত্ব কিংবা অভিজ্ঞ কারও পরামর্শ থেকে নতুন উদ্যোগের পথ—ব্যবসার অগ্রযাত্রায় পারস্পরিক সম্পর্কের গুরুত্বকে…

সিডনিতে বিপিএর দুই দিনব্যাপী শারদীয় দুর্গা পূজা সম্পন্ন: উৎসব, সম্মাননা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার আহ্বান

অস্ট্রেলিয়ার সিডনিতে আনন্দঘন পরিবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর দুই দিনব্যাপী শারদীয় দুর্গা পূজা ২০২৬। গত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au