শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা
ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় করা মামলায় সাকিবুল হাসান ও সুজন মিয়াকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন।
মামলাটিতে অপরাধমূলক ষড়যন্ত্র, বিদ্বেষ ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ অক্টোবর এ মামলায় কয়েকজন আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন রিমি ও সুজন মিয়ার দুই দিন এবং আয়াস ও সাকিবুল হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিমান্ড আবেদনে তদন্তকারী পক্ষের দাবি, আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলেও আবেদনে জানানো হয়।
রিমান্ড শেষে সাকিবুল হাসান ও সুজন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত এবং পাওয়া তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au