মূল্যস্ফীতি ও কম মজুরিতে বারবার উত্তাল পোশাকশিল্প
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ বারবার ফিরে আসছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বকেয়া বেতন, ন্যূনতম মজুরি বাস্তবায়নে অসংগতি এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে উৎপাদন…
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্পেশাল রেসপন্স টিমের (এসআরবি-৫) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবু বকরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কাজ করছে।
তিনি বলেন, ডিএমপির চাহিদা অনুযায়ী এসআরবি ওই যুবককে আটক করে। পরে তাঁকে ডিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ডিএমপি জানাবে।
গত মঙ্গলবার রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে মাদ্রাসা ময়দান এবং ধর্মসভায় যাতায়াতের সময় তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাস ব্যবহার করেন।
এ সময় সড়কের দুই পাশে অসংখ্য মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন। পরে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে বাসে বসে থাকা প্রধানমন্ত্রীর ছবি প্রকাশ করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি ঘিরে বিএনপির নেতারা উদ্বেগ প্রকাশ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যটি ছড়িয়ে পড়লে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আবু বকরকে আটক করা হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au