লিড নিউজ

পহেলা বৈশাখের মোটিফ বানানো শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন

  • 5:55 pm - April 16, 2025
  • পঠিত হয়েছে:৫০ বার

মেলবোর্ন, ১৬ এপ্রিল— বাংলাদেশে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় প্রদর্শনের জন্য মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে চিত্রশুল্পীর মানিকগঞ্জের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এক পোস্টে বিষয়টি উল্লেখ করে লিখেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, মানিকগঞ্জের গড়পাড়া ঘোষের বাজার এলাকায় দিবাগত রাতে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষে বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে পহেলা বৈশাখে ঢাকায় চারুকলার আয়োজনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।

তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শেখ হাসিনার কোনো মুখাকৃতি তৈরি করেননি।

এই বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। শেখ হাসিনার মুখাকৃতি নয়।

তিনি আরও বলেন, আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ বলেন, এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই রহস্য উদঘাটন করা হবে। এ বিষয়ে আইগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায় অবস্থিত।

এদিকে দ্রুতই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে শিল্পীর বাড়ি পুড়ে যাওয়ায় তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন বাড়ি করে দেয়ার কথাও জানানো হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) মানিকগঞ্জ জেলা প্রশাসনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

সরকার ৫২ দিনে সাড়ে ৪৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৫২ দিনের মধ্যেই ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বলে সংসদে দাবি করেছেন বিরোধী দলীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au