বাংলাদেশ

পাবনায় সাংবাদিককে জবাই ও গুলি করে হত্যার হুমকি

  • 1:21 am - November 14, 2026
  • পঠিত হয়েছে:৪৩৯ বার
সাংবাদিক আরিফ খান। ছবি : সংগৃহীত

পাবনার বেড়ায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রতিদিনের সংবাদ-এর বেড়া-সাঁথিয়া প্রতিনিধি আরিফ খানকে জবাই ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি একাধিক মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এরই মধ্যে হুমকির কয়েকটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক আরিফ খান দীর্ঘদিন ধরে এলাকার অপরাধ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছেন। তার বেশ কয়েকটি প্রতিবেদন জাতীয় দৈনিকের প্রথম ও শেষ পাতায় প্রকাশিত হয়েছে। সম্প্রতি বেড়ায় স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিলন মাহমুদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং আমিনপুর থানার মাশুমদিয়া এলাকায় সনদ ও অনুমোদন ছাড়াই হালিম কবিরাজের অপচিকিৎসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন তিনি।

এসব প্রতিবেদন প্রকাশের পর একটি চক্র তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে হালিম কবিরাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে তাকে ম্যানেজ করার চেষ্টা করা হলেও আরিফ খান তাতে রাজি হননি। পরবর্তী সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ওই কবিরাজের চেম্বার সিলগালা করা হয়। এরপর থেকেই বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে রাস্তায় ফেলে কুপিয়ে, জবাই করে ও গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিক আরিফ খান বলেন, ‘এর আগেও আমি অনেক দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করেছি, তখনো চাপ এসেছে। তবে এই তিনটি সংবাদ প্রকাশের পর থেকে মাত্রাতিরিক্ত হুমকি দেওয়া হচ্ছে। আমার সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে তারা আইনি পথ বেছে নিতে পারেন। কিন্তু এভাবে হুমকি দিয়ে সত্যের মুখ বন্ধ করা যাবে না। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।’

সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই ও বেড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বলেন, অনিয়ম তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে এভাবে হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত হুমকিদাতাদের আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যেন আক্রান্ত না হন, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। হুমকিদাতাদের শনাক্ত করতে গোয়েন্দা ও থানা পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

এই শাখার আরও খবর

নির্বাসন থেকে আবার প্রত্যাবর্তন? সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ

একবার নির্বাসন থেকে ফিরে বাংলাদেশের সরকারপ্রধান হয়েছিলেন শেখ হাসিনা। দ্বিতীয়বার ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনে কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে? ভারতের কংগ্রেস নেত্রী…

কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে আওয়ামী লীগ, ১৯ নভেম্বর লকডাউনের ডাক

আগামী ডিসেম্বরে দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্য সামনে রেখে নভেম্বর মাসে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।…

মাজার-মন্দিরে হামলা ও মব সন্ত্রাসের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল

রাজধানীর শাহবাগে মাজার–মন্দিরসহ ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মব সন্ত্রাস, আইনবহির্ভূত হত্যাকাণ্ড এবং বাড়িঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল…

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল

স্থগিত হওয়া বাংলাদেশ ও ভারতের পঞ্চম কনস্যুলার সংলাপ দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন,…

বাংলাদেশের রাজনীতি নিয়ে দিল্লি-ওয়াশিংটন তৎপরতা, হাইকমিশনারের ধারাবাহিক বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, আওয়ামী লীগের কার্যক্রম এবং নিরাপত্তা ইস্যুতে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের অবস্থানে কোনো পরিবর্তন আসছে কি না, তা নিয়ে নতুন…

খাবারের সিরিয়াল নিয়ে বিরোধ, মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

ঢাকার মহাখালীর জনপ্রিয় খাবারের রেস্তোরাঁ ‘দূরবীন বাংলা’য় খাবার খেতে বসার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একদল যুবক রেস্তোরাঁয় ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au