বাংলাদেশ

পিরোজপুরে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

  • 2:56 pm - November 18, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার
দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এ সময় আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ‘বাহক’ বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় আগুন দেওয়ার কারণ বা জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এই শাখার আরও খবর

মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত…

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, বাধা দিলেন স্থানীয়রা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত ডুপ্লেক্স বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর জামতলা…

নড়াইলে কৃষকদল ও জাসাস নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল শোডাউন চলাকালে অতর্কিত হামলায় বিএনপির সহযোগী সংগঠন কৃষকদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ…

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩ উৎক্ষেপণ করল পাকিস্তান

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৩’-এর সফল উৎক্ষেপণের দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ…

লকডাউনের চাপে অচল খুলনা-ঢাকা বাস যোগাযোগ

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর লকডাউনকে সামনে রেখে…

বিএলএর নতুন প্রধান রহমান গুল, ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন

পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংগঠনটির নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন রহমান গুল। গত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au