চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী
কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…
মেলবোর্ন, ২০ এপ্রিল- বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটলেও এবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাণঘাতি সংঘর্ষে জড়িয়েছেন।
রাজধানী ঢাকায় বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার বিকাল চারটার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।
নিহত শিক্ষার্থীর মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au