অস্ট্রেলিয়া

ইস্টারের শুরু: নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় ঢেউয়ে ৫ জনের মৃত্যু

  • 10:32 am - April 20, 2025
  • পঠিত হয়েছে:২১১ বার
অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে ইস্টার সপ্তাহান্তের শুরুতেই সমুদ্রের ঢেউয়ের আঘাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। ছবি: বিবিসি ফাইল ফটো

মেলবোর্ন, ২০ এপ্রিল- অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে ইস্টার সপ্তাহান্তের শুরুতেই সমুদ্রের ঢেউয়ের আঘাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের উপকূল থেকে আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

শনিবার নিউ সাউথ ওয়েলসের দক্ষিণাঞ্চলের টাথরার কাছে পানিতে একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন রাজ্যজুড়ে তিনটি পৃথক ঘটনায় ৫৮ বছর বয়সী এক জেলে ও আরও দুইজন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

সিডনির উপকূলের কাছে এক ব্যক্তিকে ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার পর থেকে এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার ভিক্টোরিয়ার সান রেমোতে আরও একটি দুঃখজনক ঘটনা ঘটে—কয়েকজন মানুষ সমুদ্রে ভেসে যায়, যার মধ্যে একজন নারী ডুবে মারা যান এবং এক পুরুষ এখনও নিখোঁজ। ভিক্টোরিয়া পুলিশের মতে, “দলের একজন নারী কোনওভাবে তীরে ফিরতে সক্ষম হন, কিন্তু অন্য নারী ও পুরুষ ফিরে আসতে পারেননি।”

ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্টা অ্যালান এই ঘটনাগুলিকে ইস্টার ছুটির “ভয়াবহ সূচনা” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এমন মর্মান্তিক পরিস্থিতিতে কারও প্রিয়জনকে হারানোর কষ্ট অসহনীয়। সামনে আরও দুঃসংবাদ আসতে পারে।”

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলজুড়ে বর্তমানে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়ছে। Surf Life Saving Australia-র প্রধান অ্যাডাম উইয়ার ছুটির সময়ে নিরাপত্তার স্বার্থে পেট্রোল টহল আছে এমন সৈকতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, গত ১০ বছরে পেট্রোলহীন সৈকতে ডুবে মারা গেছেন ৬৩০ জন।

তিনি বলেন, “এই উপকূলীয় স্থানগুলো কখনও কখনও ভয়ংকর হতে পারে—কিছু ঝুঁকি চোখে পড়ে, কিছু পড়ে না। এজন্য আমরা একটি সাধারণ উপদেশ দিই: থামুন, দেখুন, সচেতন থাকুন।”

সূত্র: নেহা গোহিল, বিবিসি নিউজ অবলম্বনে

এই শাখার আরও খবর

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au