চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি
খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রেখে যাওয়া ‘বিষে’ এখন সবাই আক্রান্ত বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আব্দুন নূর তুষার বলেন, সভ্য দেশে অসভ্যের মতো যাকে খুশি তাকে ধরে নিয়ে পুলিশকে গ্রেপ্তার করতে বাধ্য করা হয়েছে। এমনকি কেউ কেউ কারাগারের ফটক থেকে বাড়ি ফেরার সুযোগও পাননি। মাঝপথেই আবারও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, বয়সে বড় একজন ব্যক্তিকে জুতার মালা পরানো হয়েছে, অথচ এ ঘটনার কোনো প্রতিবাদ হয়নি।
তুষার বলেন, ‘জুতা পাঠ ও জুতা সাহিত্য উনি রচনা করে গেছেন। এগুলো ইউনূস স্যারের আদর্শলিপির মধ্যে ছিল। মানুষ ও তরুণদের যে বিষাক্ত আচরণ তিনি শিখিয়ে গেছেন, তা এখনো চলছে। ড. ইউনূস যে বিষ ছড়িয়েছিলেন, তাতে আজ সবাই আক্রান্ত।’
তিনি আরও বলেন, ‘সুগন্ধি কাছ থেকে আসে, কিন্তু দুর্গন্ধ অনেক দূর থেকেই পাওয়া যায়।’
এমন মন্তব্যের পর ব্যঙ্গাত্মকভাবে আব্দুন নূর তুষার বলেন, ড. ইউনূসকে এ জন্য আরেকটি নোবেল পুরস্কার দেওয়া উচিত।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au