চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি
খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক এবং দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। পেশায় হৃদ্রোগ বিশেষজ্ঞ জিহাদ খান দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবায় নিয়োজিত। এবার নিজ এলাকার মানুষের সেবায় রাজনৈতিক অঙ্গনে যুক্ত হতে চান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মোহাম্মদ আজিজুল হক প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই দিন কেন্দ্র থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে জিহাদ খানের নাম ঘোষণা করা হয়েছে।
জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য। পারিবারিক সূত্রে তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খানের ছোট ভাই।
বর্তমানে জিহাদ খান ইবনে সিনা হাসপাতালে হৃদ্রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদ্রোগ বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে বিভাগীয় প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি।
প্রার্থিতার বিষয়ে জিহাদ খান বলেন, দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বহু মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা করার সুযোগ হয়েছে তাঁর। তবে নিজ এলাকার মানুষের জন্য এভাবে কাজ করার সুযোগ হয়নি। এবার সেই সুযোগ কাজে লাগাতে চান তিনি।
জিহাদ খান বলেন, করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের সেবা করাই তাঁর লক্ষ্য। এর আগে আওয়ামী লীগ, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তাঁর কাছে গেছেন। ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তাঁদের সাধ্যমতো সহযোগিতা করেছেন তিনি।
তিনি আরও জানান, গত ১৫ থেকে ১৬ বছর ধরে কিশোরগঞ্জ জামায়াতের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং দলটিকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।
এদিকে চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আহ্বানে অনুষ্ঠেয় সংলাপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাতেও জোটবদ্ধভাবে অংশ নেবে দলগুলো।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au