চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি
খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…
ওটিএন বাংলা রিপোর্ট :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত আওয়ামী লীগ কর্মী নাজমুল করিম ওরফে নুরুলকে (৩২) রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণের পর তিনি পালিয়ে রাজশাহীতে আশ্রয় নেন। নগরীর তেরখাদিয়া এলাকার একটি বাসায় গোপনে চলছিল তাঁর চিকিৎসা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন টমাস আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। বিস্ফোরণে আহত আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের একজন নাজমুল।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টমাস নিয়মিত ককটেল তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার দিন মাঠের মধ্যে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এ সময় টমাসের বন্ধু নাজমুলও সেখানে ছিলেন। ককটেলের বিভিন্ন অংশ ছিটকে এসে তাঁর মাথা, হাত ও চোখে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
গোপন বাসায় চলছিল চিকিৎসা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিস্ফোরণের পর নাজমুলের স্ত্রী তাঁকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে রাজশাহীতে নিয়ে যান। বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়ার পর তাঁকে নগরীর তেরখাদিয়া এলাকার একটি বাসায় রাখা হয়। সেখানে গোপনে তাঁর চিকিৎসা চলছিল।
এসআরবি জানায়, গ্রেপ্তারের ভয়ে নাজমুল কোনো হাসপাতালে ভর্তি হননি। প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মগোপনে চলে যান। পরে সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেন তিনি।
তবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানি ও সিপিএসসির যৌথ দল। নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাজমুলের অবস্থান শনাক্ত করা হয়।
হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা
অভিযান শেষে গুরুতর আহত অবস্থায় নাজমুল করিম ওরফে নুরুলকে আটক করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে পুলিশের হেফাজতে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
এসআরবি-৫-এর ভাষ্য অনুযায়ী, নিহত টমাস ও নাজমুল বন্ধু ছিলেন। ককটেল ও বিস্ফোরক তৈরিতে টমাস পারদর্শী ছিলেন। ঘটনার দিন দুপুরে তিনিই নাজমুলকে ডেকে নিয়ে যান। সেখানে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে টমাস ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত নাজমুল পালিয়ে রাজশাহীতে আশ্রয় নেন। তাঁর বিরুদ্ধে ককটেল তৈরিতে সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে কি না, তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au