খেলা

ম্যারাডোনাকে চিকিৎসা দিতে গিয়ে বিপাকে পড়ে ডাক্তাররা!

  • 3:38 am - April 27, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার

ফুটবলার হিসেবে দিয়েগো ম্যারাডোনা যেমন প্রতিপক্ষের জন্য ছিলেন কঠিন, জীবনের শেষ পর্যায়ে এসে রোগী হিসেবেও চিকিৎসকদের জন্য ছিলেন ঠিক ততটাই কঠিন। অসুস্থ থাকা অবস্থায় যখন তাকে সেবা করা হতো তখন তিনি কারো কথায় ঠিক মত শুনতেন না। যখনই তাকে সেবা দেবার জন্য চিকিৎসকরা কাছে আসতো তখন নানা ধরনের ভনিতা করতেন। যার ফলে সেই সময় চিকিৎসকরা বেশ বিপাকে পড়েছিল ম্যারাডোনার চিকিৎসা করা নিয়ে।

২০২০ সালের ২৫ নভেম্বর, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বুয়েনস এইরেসের এক ভাড়া বাড়িতে তিনি তার প্রাণ হারান। এরপর থেকেই তার চিকিৎসায় অবহেলার অভিযোগে দায়ী সাতজন চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে চলছে বিচারিক শুনানি।

বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিতে এসে দুজন চিকিৎসক তুলে ধরেন, রোগী ম্যারাডোনার ছিল চরম অসহযোগিতা ও উচ্চ ঝুঁকির চিত্র। ম্যারাডোনার অস্ত্রোপচার করা ক্লিনিকের কার্ডিওলজি বিভাগের প্রধান সেবাস্তিয়ান ন্যানি জানান, দীর্ঘদিনের মাদক আসক্তির কারণে ম্যারাডোনা ছিলেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগী। তাকে বাড়িতে রেখে চিকিৎসার সিদ্ধান্ত হয়েছিল ব্যক্তিগত চিকিৎসক লুকের ইচ্ছায়, যদিও ক্লিনিক কর্তৃপক্ষ তা সমর্থন করেনি। ন্যানির ভাষায়, ম্যারাডোনাকে অতিরিক্ত যত্নের প্রয়োজন ছিল, কিন্তু তিনি নিয়ম মানতে চাননি।

আরেক চিকিৎসক, নিউরো সার্জন রোদোলফো বেনভেনুতি বলেন, রোগী ম্যারাডোনাকে সামলানো ছিল খুবই কঠিন। অস্ত্রোপচারের আগে সিটি স্ক্যানের জন্যও তাকে রাজি করাতে বেগ পেতে হয়েছিল। অস্ত্রোপচারের পর বাড়িতে ফেরার জন্য অস্থির হয়ে উঠেছিলেন ম্যারাডোনা, যদিও তৎকালীন তার শারীরিক অবস্থায় তা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিয়মমাফিক প্রতিদিন চিকিৎসকের পরিদর্শন প্রয়োজন ছিল, কিন্তু তার একগুঁয়েমির কারণে সেটাও নেমে এসেছিল সপ্তাহে মাত্র একদিনে।

সাক্ষ্যগুলো ফুটিয়ে তোলে, কিংবদন্তি ফুটবলারের জীবন শেষ সময়ে কতটা অগোছালো ও কঠিন হয়ে উঠেছিল, আর চিকিৎসকরা কেমন চরম চাপের মধ্যে কাজ করছিলেন। যদিও যে ম্যারাডোনাকে সেবা দান করার জন্য সর্বত্র ও নিজেদের নিয়োজিত রাখতো চিকিৎসকেরা, তারাই এবার অপরাধী হয়ে আদালতে চক্কর কাটছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ম্যারাডোনা কে ঠিকমতো সেবা প্রদান করেননি তারা। কিন্তু ঘটনার প্রেক্ষাপট চিকিৎসকদের কাছ থেকে শুনলে দেখা যাচ্ছে এর ঠিক উল্টো চিত্র। ম্যারাডোনা নিজেই বরং চিকিৎসকদের কোনোভাবে সাহায্য করতেন না। উশৃংখল জীবন যাপনের কারণে শেষ সময় এসে বেশ বাজেভাবে অসুখের সম্মুখীন হতে হয়েছিল। তার উপরে চিকিৎসা ক্ষেত্রে নিজে থেকে সাহায্য না করার ফলে শেষমেষ প্রাণ হারাতে হয় ম্যারাডোনাকে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au