বিজ্ঞান ও প্রযুক্তি

ইনস্টাগ্রামে বয়সের কারচুপি ধরিয়ে দেবে এআই

  • 10:20 pm - April 29, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার

৭ থেকে ৭০—এখন সবার হাতেই স্মার্টফোন। খুদেরাও সুযোগ পেলেই সামাজিক মাধ্যমে নজর রাখতে চায়। তবে অনেকেই আবার ১৮ পেরোনোর আগেই বয়স বাড়িয়ে ইনস্টাগ্রাম ও ফেসবুকে অ্যাকাউন্ট খুলে বসে। এ সমস্যা সমাধানে এবার ইনস্টাগ্রামের হাতিয়ার এআই। ঘটনা প্যাঁচ খাইছে—এও কি সম্ভব?

ফেসবুক ও ইনস্টাগ্রাম খুললেই চোখ পড়ে বিভিন্নরকম ছবি ও ভিডিওতে, যা শিশুমনে অন্যরকম প্রভাব ফেলতে পারে। সে কারণেই সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে বয়সের একটা সীমারেখা আছে। ফলে বয়স ভুল দিয়ে অনেকেই অ্যাকাউন্ট খুলে থাকে।

আর এ সমস্যার সমাধানে আগেই একটা ফিচার এনেছিল ইনস্টাগ্রাম। অ্যাকাউন্ট খোলার আগে প্রমাণ হিসেবে দিতে হচ্ছিল বয়সের নথি। বয়স ১৬ বছরের কম হলে অ্যাকাউন্টের রাশ চলে যায় অভিভাবকদের হাতে। এ ছাড়া কিছু বিধিনিষেধের মধ্যেই অ্যাপ ব্যবহার করে হয় অপ্রাপ্তবয়স্কদের।

কিন্তু ইতোমধ্যে যারা ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, তাদের কী হবে? এ রকম যাদের মিথ্যা তথ্য দিয়ে অ্যাকাউন্ড খোলা হয়েছে, তাদের এআই বেছে নেবে কোন অ্যাকাউন্টগুলোতে ভুল বয়স দেওয়া হয়েছে। সেগুলো নিজে থেকেই ‘টিন’ অ্যাকাউন্ট হয়ে যাবে। অর্থাৎ অ্যাকাউন্টটির সেটিংস হয়ে যাবে অন্যরকম। অ্যাক্সেস চলে যাবে অভিভাবকদের কাছেও—এমনটাই সংস্থা সূত্রে খবর।

এই শাখার আরও খবর

জাপানের ইইজেডে চীনের গোলাবর্ষণ মহড়া, পাশে ছিল রুশ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ২১ জুলাই- রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের…

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিঘ্ন

মেলবোর্ন, ১৯ জুলাই- মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে হঠাৎ প্রযুক্তিগত বিঘ্ন দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি…

পর্দাহীন এআই স্মার্ট স্পিকার আনছে ওপেনএআই, হার্ডওয়্যার বাজারে নতুন অধ্যায়ের ইঙ্গিত

মেলবোর্ন, ১৫ জুলাই- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই প্রথমবারের মতো ভোক্তাদের জন্য হার্ডওয়্যার পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রথম ডিভাইস হতে যাচ্ছে একটি বহনযোগ্য,…

এআইয়ের ধাক্কায় মাইক্রোসফটে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৮০০ কর্মী

মেলবোর্ন, ৭ জুলাই-  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং ব্যবসায়িক ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বড়…

বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান, মেটাকে তলব ভারত সরকারের

মেলবোর্ন, ৪ জুলাই- ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিষয়টির ব্যাখ্যা দিতে এবং এ ধরনের কনটেন্ট…

শুরু হয়েছে ‘সুপার এল নিনো’, বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের সতর্কতা নাসার

মেলবোর্ন, ২৭ জুন- ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই বৈশ্বিক আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘সুপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au