অস্ট্রেলিয়া

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে ‘ভুলে যাওয়া’ ভোটারদের মন জয়ের আশায় পলিন হ্যানসন 

  • 4:40 pm - April 30, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
নালারবার মাস্টার এ ওয়ান নেশন নেত্রী পলিন হ্যানসন।ছবি: উইকিমিডিয়া

ওটিএন বাংলা ডেস্ক | সূত্র: এবিসি নিউজ

মেলবোর্ন, ৩০ এপ্রিল—অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের অন্যতম বড় সামাজিক অনুষ্ঠান নালারবার মাস্টার এ ওয়ান নেশন নেত্রী পলিন হ্যানসন আকস্মিক সফর করেছেন। নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এই সফরকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

প্রতি বছর অনুষ্ঠিত এই উৎসবটি ক্যানবেরা থেকে ৩,০০০ কিলোমিটার দূরে হলেও, এবার এটি হয়ে উঠেছে ফেডারেল নির্বাচনের আগে হ্যানসনের প্রচারের কেন্দ্রবিন্দু। তিনি হঠাৎ করেই হাজির হন রাওলিনা স্টেশনে আয়োজিত এই উৎসবে, যা পশ্চিম অস্ট্রেলিয়ার গোল্ডফিল্ডস অঞ্চলে অবস্থিত।

সম্প্রতি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের নির্বাচনে দুটি আপার হাউস আসন জয় করে আত্মবিশ্বাসী ওয়ান নেশন এবার ফেডারেল স্তরে সেই সাফল্য পুনরাবৃত্তির আশায় মাঠে নেমেছে।

“আমি মনে করি, এই নির্বাচনে সিনেটে ওয়ান নেশনকে ভোট দেওয়ার জন্য মানুষ এখন আরও বেশি আগ্রহী হতে পারে,” এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন পলিন হ্যানসন।

রাওলিনার এই মাস্টার প্রায় ৮০০ মানুষের অংশগ্রহণে জমে উঠেছিল—অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশই ছিলেন অস্ট্রেলিয়ার আঞ্চলিক ও গ্রাম থেকে আসা। বিশাল ভেড়ার খামারের পটভূমিতে অবস্থিত রাওলিনা স্টেশন দেশের অন্যতম বৃহৎ খামার, এবং এটি ফেডারেল আসন ও’কনার এলাকার অন্তর্গত—যা লিবারেল পার্টির নিরাপদ আসন হিসেবে পরিচিত।

এই আসন বর্তমানে লিবারেল দলের প্রার্থী রিক উইলসনের দখলে। আসনটি রাজ্যের দক্ষিণের গম উৎপাদন অঞ্চল, খনিশিল্প এলাকা এবং দক্ষিণ-পশ্চিমের অভ্যন্তরীণ অঞ্চল নিয়ে গঠিত।

উল্লেখযোগ্যভাবে, ১৯৮০ সালে এই আসন গঠনের পর থেকে এটি কেবলমাত্র একবার অন্য কোনও দলের দখলে গিয়েছিল—২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ন্যাশনাল পার্টির  দখলে ছিল এই আসন। 

ওয়ান নেশন এবার এই এলাকা সহ অন্যান্য প্রত্যন্ত অঞ্চলকে লক্ষ্য করে ভোটারদের নতুন করে আকৃষ্ট করতে চায়।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au