খেলা

এই সেঞ্চুরি আমার একার নয়: মেহেদী মিরাজ

  • 3:15 am - May 01, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

বল হাতে দারুণ ধারাবাহিক হলেও ব্যাটিংয়ে সুযোগ তেমন একটা পান না মেহেদী হাসান মিরাজ। কারণ, সাধারণত তিনি নামেন সাত বা তারও নিচে।

সেখানে লম্বা ইনিংস খেলার সুযোগ পাওয়া কঠিন—বিশেষ করে যখন তাকে ব্যাট করতে হয় মূলত বোলারদের সঙ্গ নিয়ে।
তবে সুযোগ পেলেই নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়ে থাকেন মিরাজ।

ঠিক যেমনটি করলেন চট্টগ্রাম টেস্টে। ব্যাটিং ধসের সময় মাঠে নেমে অপ্রতিরোধ্য এক ইনিংস খেলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
আর এই অসাধারণ ইনিংসের পেছনে টেলএন্ডার সতীর্থদের অবদান ভুলে যাননি ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।
চট্টগ্রাম টেস্টে যখন একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল, তখন লেজের দিকের ব্যাটারদের সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি।

অষ্টম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে করেন ৬৩ রান। এরপর তানজিম সাকিবের সঙ্গে নবম উইকেটে যোগ করেন ৯৬। তানজিম খেলেন ৪১ রানের মূল্যবান ইনিংস।
শেষ ব্যাটার হিসেবে মাঠে আসেন হাসান মাহমুদ। তিনি রান না করলেও খেলেন ১৬টি বল—যা মিরাজকে ৯৮ থেকে ১০৪ রানে নিয়ে যেতে বড় ভূমিকা রাখে।

সেঞ্চুরি ও পরে ইনিংসে ৫ উইকেট নেওয়া মিরাজ ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সতীর্থদের প্রতি। তিনি বলেন, “ক্রেডিটটা বোলারদের। তাইজুল, তানজিম, হাসান—তারা সবাই আমাকে সাপোর্ট করেছে। নাহলে সেঞ্চুরিটা হয়তো হতো না। ”

মিরাজ শুধু ম্যাচসেরা নয়, সিরিজজুড়ে ১১৬ রান ও ১৫ উইকেটের পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরাও। বল হাতে যেমন ধারালো, ব্যাট হাতেও সেই দিনে হয়ে উঠেছিলেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়।

মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সেই চট্টগ্রাম টেস্টেের তৃতীয় দিনে ইনিংস ও ১০৬ রানের বড় জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ।

প্রথম ইনিংসে সাদমান ইসলামের সেঞ্চুরির পর মিরাজের ১৬২ বলে ১০৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ৪৪৪ রান। তাতে প্রথম ইনিংসেই এগিয়ে যায় ২১৭ রানে। এরপর স্পিন-ত্রাসে পড়ে দ্বিতীয় ইনিংসে ১১১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে থামে ২২৭ রানে।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au