সর্বশেষ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও সূচি ঘোষণা

  • 10:35 pm - May 01, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার

ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। আসরটিকে সামনে রেখে সাতটি ভেন্যু ও ফাইনালের তারিখ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আজ লর্ডসে আয়োজিত এক অনুষ্ঠানে ভেন্যুর নাম ঘোষণা করা হয়। লর্ডস ছাড়াও ভেন্যুর তালিকায় রয়েছে এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ড, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
আগামী বছরের ১২ জুন থেকে শুরু হবে মেয়েদের এই বিশ্বকাপ।

লর্ডসে অনুষ্ঠিতব্য জমকালো ফাইনালের আগে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্টের বিস্তারিত সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে জানানো হয়েছে।
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১২টি দল। এরই মধ্যে আয়োজক ইংল্যান্ডসহ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী বছর অনুষ্ঠিতব্য বাছাই পর্ব থেকে।

১২টি দলকে দুইটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ড খেলা হবে, এরপর নকআউট পর্ব ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

এই শাখার আরও খবর

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au