ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস
মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…
বাংলাদেশ পেস বোলিং ইউনিটের নেতা পেসার তাসকিন আহমেদ সাম্প্রতিক সময় ইনজুরির মধ্যে দিয়ে পার করছিলেন।মূলত দেশসেরা এই পেসার গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন,যার কারণে ঘরের মাঠে খেলা হয়নি জিম্বাবুয়ে সিরিজেও। এই চোট নিয়ে তার ক্যারিয়ার ঘিরেও তৈরি হয়েছিল শঙ্কা—আশঙ্কা করা হচ্ছিল, দীর্ঘ সময়ের জন্য হয়তো তাকে ছিটকে পড়তে হতে পারে ক্রিকেট থেকে। তবে সেই দুশ্চিন্তার মেঘ যেন অনেকটাই কেটে গেছে এখন। ইংল্যান্ড থেকে ফিরল আশার আলো, যা ওটিএন বাংলাকে জানিয়েছেন তাসকিন নিজেই।
চোটের অবস্থা জানতে ও সঠিক চিকিৎসা পরামর্শ নিতে তাসকিন কিছুদিন আগেই জমিয়েছেন সদূর ইংল্যান্ডে। সেখানে ২৯ ও ৩০ এপ্রিল তিনি সাক্ষাৎ করেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। এরপর পহেলা মে, বৃহস্পতিবার আরও একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন। তিন চিকিৎসকই দিয়েছেন একই মতামত বর্তমানে তার গোড়ালির চোটের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন নেই। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, তাসকিনের এখন রিহ্যাবেই চলবে চিকিৎসা প্রক্রিয়া। তবে এই রিহ্যাব কতদিন চলবে বা কতটা সময় লাগবে তাসকিনকে পুরোপুরি মাঠে ফেরাতে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কিছুদিন আগেই তাসকিনের বাম পায়ের গোড়ালিতে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়েছে, যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। আর এখানেই জন্ম নিয়েছিল ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার।তবে চিকিৎসক দল আশ্বস্ত করে এটি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব এবং তার সঙ্গে মানিয়ে নিয়েই মাঠে ফেরার প্রস্তুতি নিতে হবে তাকে।যার কারণে দুশ্চিন্তার কালমেঘ এখন অনেকটাই কেটে গেছে।
দেশ ছাড়ার আগে তাসকিন নিজের ভক্ত-সমর্থকদের উদ্দেশে ফেসবুকে একটি বার্তা দিয়েছিলেন, যেখানে জানান, গোড়ালির ব্যথা থাকায় বিসিবি তাকে বিশ্রাম দিয়েছে এবং চিকিৎসার জন্য ইংল্যান্ডে বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। সেই বার্তায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাসকিন বলেছিলেন, ইনশাআল্লাহ তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন এবং সবার কাছে দোয়া চেয়েছিলেন।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে তিনটি ম্যাচ খেলেন বাংলাদেশের এই তারকা পেসার। রূপগঞ্জ আর গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে বল হাতে দারুণ পারফর্ম করে তিনটি করে উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষেও ছিলেন ছন্দে, শিকার করেন দুটি উইকেট। তবে এরপর থেকেই ইনজুরি হানায় তাসকিনকে আর মাঠের ক্রিকেটে দেখা যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au