লিড নিউজ

ফেডারেল নির্বাচন ২০২৫: শেষ মুহূর্তে ঝুঁকিতে পিটার ডাটনের আসন, তবুও আত্মবিশ্বাসী বিরোধী নেতা

  • 9:17 pm - May 02, 2025
  • পঠিত হয়েছে:২০৮ বার
আত্মবিশ্বাসী বিরোধী নেতা পিটার ডাটন।
OTN Bangla | নির্বাচন ২০২৫ সংবাদ

অস্ট্রেলিয়ার বিরোধী নেতা পিটার ডাটন শেষ মুহূর্তের এক্সিট পোলের ফলাফলকে গুরুত্ব না দিয়ে বললেন, তিনি তাঁর আসন ডিকসন ধরে রাখতে “আত্মবিশ্বাসী”। নির্বাচনী প্রচারের শেষ পূর্ণদিনে এক্সিট পোল ইঙ্গিত দিয়েছে যে ডাটনের আসন ঝুঁকির মধ্যে রয়েছে। তবে ডাটন দৃঢ়ভাবে বলেছেন, তিনি জনগণের সমর্থনের ব্যাপারে কৃতজ্ঞ এবং আত্মবিশ্বাসী।

দ্য কুরিয়ার মেইল বৃহস্পতিবার প্রায় ২০০ জন প্রাথমিক ভোটারদের উপর পরিচালিত এক্সিট পোলের মাধ্যমে জানিয়েছে, কুইন্সল্যান্ডের ডিকসন আসনে ডাটনের সঙ্গে লেবার প্রার্থী অ্যালি ফ্রান্সের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বর্তমানে ডাটনের এই আসনে মাত্র ১.৭ শতাংশ ব্যবধান রয়েছে।

স্কাই নিউজে শুক্রবার সকালে ডাটন বলেন, “আমি কখনও আমার আসনের কোনও ভোটকে হালকাভাবে নিই না। আমরা ২০০১ সাল থেকে আসনটি ধরে রেখেছি। আগে কেউ একবারের বেশি এই আসন ধরে রাখতে পারেনি। আমি স্থানীয়ভাবে অনেক কাজ করেছি, অনেক পরিবার ও ক্রীড়া সংগঠনকে সহায়তা করেছি এবং ভবিষ্যতেও সেই কাজ চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “আমি জানি এখন কিছু এক্সিট পোল চলছে, কিন্তু এগুলো সাধারণত নির্ভরযোগ্য নয়। আমি আমাদের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী, কিন্তু কোনও কিছুই আমি নিশ্চিত ধরে নিই না।”

এক্সিট পোল অনুযায়ী, লেবার প্রার্থী অ্যালি ফ্রান্স পেয়েছেন ৩৭.১ শতাংশ প্রাথমিক ভোট, যা ২০২২ সালের তুলনায় লেবারের জন্য ৫.৪ শতাংশ বাড়তি ভোট। অন্যদিকে ডাটনের প্রাথমিক ভোট কমে দাঁড়িয়েছে ৩৫.১ শতাংশে, যা আগের নির্বাচনের তুলনায় ৭ শতাংশ কম।

“আমি ডিকসনের জনগণের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমি চাই, আমরা শুধু ডিকসন নয়, আরও অনেক আসন জিততে পারি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে।”

ডাটন বলেন, “আমি ডিকসনের জনগণের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমি চাই, আমরা শুধু ডিকসন নয়, আরও অনেক আসন জিততে পারি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে।”

নির্বাচনী প্রচারের শেষ দিনে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “এই নির্বাচন আসলে আলবানিজ সরকারের শেষ তিন বছরের কাজের ওপর একটি গণভোট। মানুষ নিজেকে প্রশ্ন করছে—আপনি কি সত্যিই আরও তিন বছর আলবানিজের নীতির ভার বহন করতে পারবেন?”

তিনি আরও বলেন, “আমরা পরিবারগুলোর এখনই সাহায্য করতে চাই—পেট্রলের দাম ২৫ সেন্ট কমানো, $১২০০ ট্যাক্স রিবেট ফিরিয়ে আনা, এবং অর্থনীতিকে এমনভাবে পরিচালনা করা যাতে জীবনযাত্রার খরচ কমানো যায় ও সবাইকে নিরাপদে রাখা যায়। মানুষ এখন এই বিষয়গুলো নিয়েই ভাবছে।”

এদিকে, ফ্রেশওয়াটার স্ট্র্যাটেজি পরিচালিত সর্বশেষ জরিপে ইঙ্গিত মিলেছে যে লেবার দল একটি মাইনোরিটি সরকার গঠন করতে পারে।

দ্য অস্ট্রেলিয়ান ফিনান্সিয়াল রিভিউ–র জন্য করা এই জরিপে দেখা গেছে, গত দুই সপ্তাহে দুই-পার্টি পছন্দের ভিত্তিতে লেবারের পক্ষে ১.৫ শতাংশ সুইং হয়েছে, যার ফলে লেবার ৫১.৫ শতাংশে এবং কোয়ালিশন ৪৮.৫ শতাংশে অবস্থান করছে।

জরিপে দেখা গেছে, আলবানিজের জনপ্রিয়তা বেড়েছে, বিপরীতে ডাটনের জনপ্রিয়তা আরও কমেছে। ডাটনের নেতিবাচক অনুমোদনের রেটিং এখন -১৬ তে নেমেছে, যেখানে আলবানিজের রেটিং বেড়ে দাঁড়িয়েছে -৩ তে। নির্বাচনী প্রচার শুরুর সময় দুজনই -১১ রেটিংয়ে সমান অবস্থানে ছিলেন।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au