অস্ট্রেলিয়া

ফেডারেল নির্বাচন ২০২৫ লাইভ: ‘আমি পুরোপুরি নিশ্চিত—নীরব অস্ট্রেলিয়ানরা আমাদের সঙ্গে আছে’- পিটার ডাটনের বিস্ফোরক মন্তব্য

  • 11:58 am - May 03, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
“আমি পুরোপুরি নিশ্চিত—নীরব অস্ট্রেলিয়ানরা আমাদের সঙ্গে আছে।”- পিটার ডাটন

OTN Bangla | নির্বাচন ২০২৫ সংবাদ

মেলবোর্ন, ০৩মে- অস্ট্রেলিয়ায় আজ অনুষ্ঠিত হচ্ছে ফেডারেল নির্বাচন। এদিনই এক বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধীদলীয় নেতা পিটার ডাটন। তিনি জানিয়েছেন, “নীরব” অস্ট্রেলিয়ানদের ভোটই নির্ধারণ করবে তার ভাগ্য। যদিও অধিকাংশ জনমত জরিপ ও বাজির ফলাফলে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখানো হয়েছে।

“আমি পুরোপুরি নিশ্চিত—নীরব অস্ট্রেলিয়ানরা আমাদের সঙ্গে আছে।”

পিটার ডাটন অবশ্য আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আমি পুরোপুরি নিশ্চিত—নীরব অস্ট্রেলিয়ানরা আমাদের সঙ্গে আছে।”

নিউস্পোলের সর্বশেষ ফলাফলে দেখা গেছে, প্রধান দুই দলের প্রাথমিক ভোটের হার ঐতিহাসিকভাবে কমে এসেছে। উভয় দলেরই সমর্থন শেষ সপ্তাহে আরও কমেছে। কোয়ালিশনের ভোট পড়ে দাঁড়িয়েছে ৩৪ শতাংশে এবং লেবার পার্টির ৩৩ শতাংশে।

এই দুই দলের সম্মিলিত ভোট এখন ৬৭ শতাংশ, যা ২০২২ সালের নির্বাচনের চেয়েও ১.৩ শতাংশ কম—যা তখন ছিল সর্বনিম্ন রেকর্ড।

যদিও আলবানিজ দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে মনে হচ্ছে, তবুও সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত।

দ্য ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত চূড়ান্ত রেডব্রিজ-অ্যাকসেন্ট জরিপ অনুযায়ী, দুই-পক্ষীয় পছন্দের ভিত্তিতে লেবার এখন কোয়ালিশনের চেয়ে এগিয়ে রয়েছে ৫৩ শতাংশ বনাম ৪৭ শতাংশে। এই জরিপ একটি ঝুলন্ত পার্লামেন্ট’-এর ইঙ্গিত দিচ্ছে, যেখানে লেবার মাইনোরিটি সরকার গঠন করতে পারে।

এছাড়া জরিপে বলা হয়েছে, ৪৭ শতাংশ ভোটার মনে করছেন বর্তমান লেবার সরকার পুনঃনির্বাচনের যোগ্যতা রাখে না। ৪০ শতাংশ এর বিপরীতে মত দিয়েছেন। আর ৩৬ শতাংশ ভোটার মনে করছেন ২০২৮ সালের পরবর্তী নির্বাচনের সময় তারা আরও খারাপ পরিস্থিতিতে পড়বেন।

এখন দেখার বিষয়, আজকের এই নির্বাচন অস্ট্রেলিয়ার রাজনীতিতে কোন মোড় নিয়ে আসে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au