সর্বশেষ

ভারতের ‘অপারেশন সিন্দূর’: বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

  • 8:05 pm - May 07, 2025
  • পঠিত হয়েছে:২০০ বার
ভারতের ‘অপারেশন সিন্দূর: “নয়টি সন্ত্রাস-সংযুক্ত স্থানে ২৪টি সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলা।”

OTN Bangla ডেস্ক রিপোর্ট | ৭ মে ২০২৫

মেলবোর্ন, ০৭ মে— ভারতের ‘অপারেশন সিন্দূর’ অভিযানের মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে হামলার পর বিশ্বজুড়ে নেতারা উদ্বেগ ও সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত এই স্থানগুলোকে “সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির” হিসেবে আখ্যা দিয়েছে।

এর জবাবে, পাকিস্তান জানিয়েছে যে তারা ভারতের সামরিক অবস্থানগুলিতে পাল্টা হামলা চালিয়েছে এবং ভারতের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইসলামাবাদ এই হামলাকে “যুদ্ধ ঘোষণা” হিসেবে অভিহিত করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পাকিস্তানে অন্তত ২৬ জন এবং ভারত-শাসিত কাশ্মীরে ১০ জন নিহত হয়েছে।

বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
“এটা দুঃখজনক। আমি এটা শুনে হতবাক। ধারণা করা হচ্ছিল কিছু একটা ঘটবে অতীতের প্রেক্ষিতে। তারা বহু বছর ধরে লড়াই করছে। আমি আশা করি এটা খুব শীঘ্রই শেষ হবে,” বলেন ট্রাম্প।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

“আমি ভারত-পাকিস্তানের মধ্যকার এই সামরিক উত্তেজনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। প্রেসিডেন্টের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলছি, আমরা উভয় দেশের নেতৃত্বের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করে যাচ্ছি,” রুবিও এক্সে (পূর্বতন টুইটার) লিখেছেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র
“মহাসচিব ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সামরিক সংযম দেখাতে আহ্বান জানিয়েছেন।”
আরও বলা হয়, “বিশ্ব এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সামরিক সংঘর্ষ সহ্য করতে পারবে না।”

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো
“সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অধিকারকে আমরা বুঝতে পারি, তবে আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম প্রদর্শনের আহ্বান জানাই, যাতে সংঘাত না বাড়ে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়,” তিনি টিএফ১ টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন।

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি
“কাশ্মীরে ২২ এপ্রিল সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে জাপান। একই সঙ্গে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি যে এই পরিস্থিতি পাল্টা হামলার মাধ্যমে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যেতে পারে। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা উভয় দেশকে সংযত থাকার ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাই।”

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন সুলতান আল নাহিয়ান
এক বিবৃতিতে তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরাত উভয় দেশকে উত্তেজনা কমাতে ও শান্তিপূর্ণভাবে সংকট নিরসনের জন্য কূটনীতি ও সংলাপের ওপর গুরুত্ব দিতে আহ্বান জানাচ্ছে।”

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার
তিনি এক্সে লিখেছেন, “ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসীদের জানা উচিত, নিরপরাধের বিরুদ্ধে তাদের অপরাধ থেকে তারা কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। #OperationSindoor”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
“ভারতের আজ সকালে চালানো সামরিক অভিযানে চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং ঘটনাটিকে দুঃখজনক বলে মনে করছে। আমরা উভয় দেশকে বৃহত্তর শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সংযত থাকার, উত্তেজনা এড়ানোর এবং এমন কোনও পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাই যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।”

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
“পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষের মাত্রা বেড়ে যাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা উভয় পক্ষকে আহ্বান জানাই যেন তারা সংযম প্রদর্শন করে এবং পরিস্থিতির আরও অবনতি রোধ করে।”

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au