বাংলাদেশ

চট্টগ্রামে র‍্যাবের এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, নেপথ্যে কী

  • 10:31 pm - May 07, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার

বাংলাদেশের চট্টগ্রাম জেলায় বিশেষায়িত ফোর্স র‍্যাবের কার্যালয় থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় বাহিনীটির এক সহকারী পরিচালকের (এএসপি) লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম পলাশ সাহা (৩৭)। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি আরও বিস্তর তদন্তের পর জানা যাবে। তবে পুলিশ বলছে, তিনি পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন, লিখে গেছেন চিরকুট।

বুধবার (৭ মে) দুপুরে নগরের চান্দগাঁও ক্যাম্প থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানিয়েছেন, বুধবার দুপুরে র‍্যাব-৭ এর চান্দাগাঁও ক্যাম্প কার্যালয় থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার লাশ উদ্ধার করা হয়, তার কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং চিরকুট‌ও পাওয়া গেছে।

চিরকুটে মৃত্যুর জন্য নিজেকে ছাড়া আর কেউ দায়ী করেননি পলাশ সাহা। ৩৭ বিসিএসের কর্মকর্তা পলাশ সাহা সহকারী পরিচালক (এএসপি) হিসেবে র‍্যাব–৭ এ কর্মরত ছিলেন তিনি। তার বাড়ি গোপালগঞ্জে।

উপ-কমিশনার আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পর র‍্যাবের চান্দগাঁও ক্যাম্প থেকে গুলিবিদ্ধ পলাশ সাহাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, পলাশ সাহার কক্ষ থেকে উদ্ধার করা চিরকুটের লেখা অনুযায়ী তিনি ‘পারিবারিক’ কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের দাবি অনুযায়ী, পলাশ সাহার কক্ষ থেকে যে চিরকুট উদ্ধার করা হয়েছে তাতে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী, কাউকে ভালো রাখতে পারলাম না।’

ওই চিরকুটে নিজের মাকে দেখে রাখার কথাও লিখে গেছেন ওই র‍্যাব কর্মকর্তা। তিনি লিখেছেন, ‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পরিবারের বিষয়ে তার লেখা একটি চিরকুট পাওয়া গেছে। সকালে পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে কথাও বলেছেন তিনি। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এই শাখার আরও খবর

ছাড়পত্র পেয়েও কেন দিল্লি থেকে ফিরে গেলেন উপদেষ্টা জাহেদ উর রহমান

মেলবোর্ন, ১৭ জুন- বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা আটকে থাকার পর ভারতে…

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খবরে ইসরায়েল থেকে জ্বালানি বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১৭ জুন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির অগ্রগতির খবরের মধ্যেই ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন থেকে মার্কিন সামরিক জ্বালানি…

পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াতের এমপির জন্ম ১৯৮১ সালে!

মেলবোর্ব, ১৭ জুন- জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিমকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মেলবোর্ন, ১৭ জুন- দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে ঐতিহাসিক এই উদযাপন মুহূর্তেই আতঙ্কে পরিণত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au