বিশ্ব

পরমাণু অস্ত্র ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান

  • 7:53 pm - May 10, 2025
  • পঠিত হয়েছে:১৮৪ বার

মেলবোর্ন, ১০ মে— ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর পর পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির শীর্ষ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত এনসিএর এই বৈঠক ডেকেছেন। সংস্থাটি পারমাণবিক অস্ত্রসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকে।

শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানায় দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি সভার আহ্বান করেছেন। এটি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র নীতি সংক্রান্ত বিষয়ে দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ।

এমন বৈঠক সংঘাত আরও গভীরতর হওয়ার ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

এশিয়া এবং ইন্দো-প্যাসিফিকের ওপর কাজ করা স্টিমসন সেন্টারের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক আসফান্দিয়ার মির বলেন, ‘এটি একধরনের পারমাণবিক সতর্কবার্তা, যা পাকিস্তানের “প্রথম ব্যবহার” নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বাস্তব অর্থে এটি আমাদের যুদ্ধের শঙ্কা বৃদ্ধির ঝুঁকিকে অনেক ওপরের ধাপে নিয়ে গেছে। আগে কখনো এমনটি হয়নি।’

শুক্রবার দিবাগত গভীর রাতে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারত। ঘাঁটিগুলোর একটির অবস্থান রাজধানী ইসলামাবাদের কাছাকাছি। তবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।

রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটেছে।

পাক ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমানঘাঁটির কাছে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানান। কিন্তু ঘাঁটির কোনো সম্পদ (বিমান বা অন্যান্য জিনিস) ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেন তিনি৷

ভারতের এই হামলার জবাবে ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’ নামে প্রতিশোধমূলক হামলা শুরু করে পাকিস্তান।

সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের অমৃতসরের বিয়াস এলাকায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের একটি মজুত কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটি ও ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের উধমপুর বিমানঘাঁটিতেও চালানো হয় হামলা।

এই শাখার আরও খবর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au