বিশ্ব

ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: ক্ষেপণাস্ত্র হামলার পর শেহবাজ শরিফ

  • 10:54 pm - May 10, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার

মেলবোর্ন, ১০ মে— পাকিস্তান ভারতীয় স্থাপনায় হামলা চালিয়ে নিরীহ মানুষের রক্তের প্রতিশোধ নিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শনিবার রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে তিনি একথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

এর আগে তিনি দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময়ও এই মত প্রকাশ করেন।

শেহবাজ শরীফ বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘আজ সমন্বিতভাবে ভারতীয় আগ্রাসনের জোরালো এবং শক্তিশালী জবাব দিয়েছে’।

বিবৃতিতে তিনি দাবি করেন, পাকিস্তানের হামলাগুলো ভারতীয় সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে করা হয়েছিল, যেখান থেকে পাকিস্তানের ওপর আক্রমণ চালানো হয়েছিল।

ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা নিশ্চিত করে শরীফ বলেন বলেন, ‘ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে’।

তিনি বলেন, ‘আমাদের পাল্টা অভিযান ‘বুনয়া মারসুস’ এ সেইসব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল”।

শুক্রবার দিবাগত গভীর রাতে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপরই ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’ নামে প্রতিশোধমূলক হামলা শুরু করে পাকিস্তান। ভারতের সীমান্তবর্তী বেশ কয়েকটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে তারা।

পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সতর্ক করেছে যে, পাকিস্তানের প্রতিশোধমূলক অভিযানের জবাবে যদি ভারত আর কোনো পদক্ষেপ নেয়, তবে তাদের উচ্চ-মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলেগামে পর্যটকদের ওপর গুলি চালিয়ে ২৬ জনকে হত্যার ঘটনায় বড় ধরনের যুদ্ধে মুখে দাঁড়িয়ে ভারত-পাকিস্তান।

এই শাখার আরও খবর

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে…

চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চায় ইরান

মেলবোর্ন, ১৫ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা চুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আইনি ভিত্তি দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র…

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেলবোর্ন, ১৫ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ও…

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয়: বেন গভির

মেলবোর্ন, ১৫ জুন- মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির স্পষ্ট ভাষায় জানিয়েছেন,…

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

মেলবোর্ন, ১৫ জুন- শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম,…

হায়দ্রাবাদে আটক সাত বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

মেলবোর্ন, ১৫ জুন- ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবৈধভাবে বসবাসের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au