বিশ্ব

পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করব না: পাকিস্তানকে মোদির হুমকি

  • 1:39 pm - May 13, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: টাইমস অব ইন্ডিয়া।

মেলবোর্ন, ১৩ মে— ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ আপাতত স্থগিত রাখা হয়েছে। এর ভবিষ্যৎ নির্ভর করবে পাকিস্তানের আচরণের ওপর।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত কোনো ধরনের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ সহ্য করবে না।

সোমবার ভারতের স্থানীয় সময় রাত ৮টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই মন্তব্য করেছেন তিনি।

২২ মিনিটের এই ভাষণে মোদী পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একদিন এটি (সন্ত্রাস) নিজেরাই তোমাদের ধ্বংস করে দেবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পানি এবং রক্তের কথা উল্লেখ করে পাকিস্তানকে একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন। সেটি হলো কাশ্মিরে বন্দুক হামলার ঘটনার একদিন পর পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে; যুদ্ধবিরতিতে রাজি হলেও সেই চুক্তিতে ফেরার পরিকল্পনা নেই ভারতের।

ভারত সামরিক পদক্ষেপ স্থগিত করলেও অপারেশন সিঁদুর এখনও বন্ধ করেনি জানিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, ‘‘সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। আর পানি এবং রক্তও একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’’

“পাকিস্তানের পরবর্তী পদক্ষেপে ওপর আমাদের প্রতিক্রিয়া নির্ভর করবে” বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জবাবের নীতির পুনর্লিখন ঘটেছে উল্লেখ করে দেশটির এই প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘ভারত তার নীতি অনুযায়ী সন্ত্রাসবাদের জবাব দেবে এবং ইসলামাবাদের যে কোনও ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না।’’

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au