সর্বশেষ

প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী

  • 8:57 pm - July 08, 2025
  • পঠিত হয়েছে:২৫৮৮ বার
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবিঃ সংগৃহীত

ঢাকা, ৮ জুলাই-

প্রশাসনের স্থবিরতাকেই দেশে ‘মব কালচার’-এর প্রকোপ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমানে দেশে নানাবিধ সামাজিক অপরাধের প্রকাশ ঘটছে এবং এর মূল কারণ প্রশাসনিক স্থবিরতা। অবৈধ কালো টাকা ও গোপন অপতৎপরতার কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এরই মধ্যে প্রযুক্তি ব্যবহার করে পরিকল্পিতভাবে বিএনপির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, এই অপপ্রচার ও অশান্তি আসলে গণতন্ত্রের পথচলাকে ব্যাহত করা ও নির্বাচন পেছানোর সুদূরপ্রসারী পরিকল্পনারই অংশ।

রিজভী বলেন, ‘‘শেখ হাসিনার আমলে যেমন অদ্ভুত উন্নয়নের বয়ান শোনা যায়, তেমনি এখন নির্বাচন পেছানো নিয়েও নানা বয়ান দেওয়া হচ্ছে।’’

তিনি জানান, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই বেশ কয়েকজনকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে গণমাধ্যমে এসব বিষয় তেমনভাবে উঠে আসছে না বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা ও রহস্যজনক ভূমিকার কারণে অপরাধীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে প্রশাসনকে বারবার আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হলেও প্রশাসন তাতে সাড়া দিচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরও পুলিশ প্রশাসন সক্রিয় হয়নি, বরং কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলকাঠি নাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এই অবস্থায় সমাজের সভ্যতা ও সংস্কৃতি বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে হুঁশিয়ারি দেন রিজভী।

তিনি বলেন, ‘‘গণতন্ত্রের পুনরুজ্জীবন ও রাষ্ট্র-সমাজে স্থিতির জন্য দক্ষ প্রশাসন জরুরি। কিন্তু আওয়ামী শাসনামলে কালো টাকা আর ‘আন্ডারগ্রাউন্ড’ তৎপরতার কারণে দুস্কৃতিকারীরা উৎসাহিত হচ্ছে, যার ফলে সমাজে নৈরাজ্যের সম্ভাবনা তৈরি হচ্ছে।’’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ একটি বড় রাজনৈতিক দল। সমাজবিরোধী, দখলবাজ ও চাঁদাবাজদের কোনো স্থান এই দলে নেই। কেউ বিএনপির নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে দল অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও করবে।

সংবাদ সম্মেলনে রিজভী বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই ন্যায়বিচার, সুশাসন ও গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার চেষ্টার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই যোগ্যতা, দক্ষতা, ন্যায়পরায়ণতা ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষদের গুরুত্ব দিয়েছে। জাতীয়তাবাদী শক্তির মূল লক্ষ্যই হচ্ছে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

উল্লেখ্য, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ‘মব কালচার’ বা দলবদ্ধ সহিংসতার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে, যা সমাজের ন্যায়বিচার ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতা, আইনশৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা ভূমিকা এবং সামাজিক অসহিষ্ণুতার কারণে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব, রাজনৈতিক প্রভাব এবং স্থানীয়ভাবে প্রভাবশালী গোষ্ঠীর উসকানিও অনেক ক্ষেত্রে ভিন্নমত দমন বা প্রতিপক্ষকে হেনস্তা করতে এই সহিংসতাকে কাজে লাগাচ্ছে। এর ফলে ব্যক্তিগত ও সামষ্টিক নিরাপত্তা বিপন্ন হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের জীবন, সম্পদ ও মৌলিক অধিকার, যা একটি সুস্থ ও সুশাসনভিত্তিক সমাজের জন্য মারাত্মক হুমকি।

সুত্রঃ সমকাল

এই শাখার আরও খবর

ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, নিহত ১

মেলবোর্ন, ৮ মার্চ- রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে…

বঙ্গবন্ধুর ভাষণ বাজানো নিয়ে শাহবাগে উত্তেজনা, ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে একজনকে মারধর

মেলবোর্ন, ৮ মার্চ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ঢাকার শাহবাগ এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে…

১৪ ঘণ্টার ব্যবধানে ২ হিন্দু খুন, মন্দিরে বিষ্ফোরণ, সংখ্যালঘু নির্যাতনের পুরনো চেহারায় বাংলাদেশ

মেলবোর্ন, ৮ মার্চ- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে পুরনো উদ্বেগ আবার সামনে চলে এসেছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক সহিংস ঘটনায় হিন্দু…

কুমিল্লায় শনিপূজা চলাকালীন বোমা বিষ্ফোরণ, আহত অন্তত ৪

মেলবোর্ন, ৮ মার্চ- কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকায় একটি মন্দিরে শনিপূজা চলাকালে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার…

ইরানে আজ রাতেই ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের, পাল্টা নতুন লক্ষ্য খুঁজছে ইরান

মেলবোর্ন, ৮ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শনিবার ইরানের…

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au