সর্বশেষ

সমুদ্রে প্লাস্টিক দূষণের শীর্ষ দশ দেশের একটি বাংলাদেশ

  • 5:16 pm - November 03, 2025
  • পঠিত হয়েছে:২১৪৬ বার
ফেলে দেওয়া প্লাস্টিক শেষ পর্যন্ত নদী ও সমুদ্রে গিয়ে মিশছে, যা বৈশ্বিক দূষণ সংকটকে আরও গভীর করছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ নভেম্বর- প্রায় দুই দশক আগে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করলেও প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে এখনো হিমশিম খাচ্ছে বাংলাদেশ। বাজারের ব্যাগ থেকে শুরু করে খাবারের মোড়ক বেশির ভাগ ফেলে দেওয়া প্লাস্টিক শেষ পর্যন্ত নদী ও সমুদ্রে গিয়ে মিশছে, যা বৈশ্বিক দূষণ সংকটকে আরও গভীর করছে।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা গ্রিনম্যাচ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী সমুদ্রের প্লাস্টিক দূষণের সবচেয়ে বড় অংশই এশীয় দেশগুলো থেকে আসছে। তারা মোট সমুদ্রবর্জ্যের প্রায় ৮১ শতাংশ উৎপাদন করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর বাংলাদেশ থেকে আনুমানিক ২৫ হাজার টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে গিয়ে পড়ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর বাংলাদেশ থেকে আনুমানিক ২৫ হাজার টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে গিয়ে পড়ছে। তালিকার শীর্ষে রয়েছে ফিলিপাইন (৩ লাখ ৬০ হাজার টন), ভারত (১ লাখ ৩০ হাজার টন), মালয়েশিয়া (৭৩ হাজার টন), চীন (৭১ হাজার টন), ইন্দোনেশিয়া (৫৬ হাজার টন), মিয়ানমার (৪০ হাজার টন), ব্রাজিল (৩৮ হাজার টন), ভিয়েতনাম (২৮ হাজার টন), বাংলাদেশ (২৫ হাজার টন) এবং থাইল্যান্ড (২৩ হাজার টন)।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতিমধ্যে বিশ্বের সমুদ্রে ৭ কোটি ৫০ লাখ থেকে ১৯ কোটি ৯০ লাখ টন পর্যন্ত প্লাস্টিক জমে আছে, যা সামুদ্রিক প্রাণী এবং মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক শরীফ মুসতাজিব বলেন, বাংলাদেশের প্লাস্টিক দূষণের মূল কারণ দুর্বল তদারকি ব্যবস্থা।
তিনি বলেন, “প্লাস্টিক বর্জ্য নানা উৎস থেকে সমুদ্রে পৌঁছে। সঠিক তথ্য নেই, সিটি করপোরেশনগুলোও প্লাস্টিককে সাধারণ বর্জ্য হিসেবেই দেখে। পরিবেশ অধিদপ্তর অনুমতি দেয়, কিন্তু উৎপাদন বা নিষ্পত্তি মনিটর করে না। এছাড়া চিপস প্যাকেট, বোতল বা পলিথিন পুনঃপ্রক্রিয়াজাত করার প্রযুক্তিও আমাদের নেই।”

মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি বাড়ছে

বিশ্বজুড়ে মানুষের খাদ্যতালিকায় থাকা মাছের প্রায় ৬০ শতাংশের মধ্যে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে, যা ক্যানসার, বন্ধ্যত্ব ও স্নায়ুতন্ত্রের ক্ষতির ঝুঁকি বাড়াচ্ছে।

গ্রিনম্যাচের প্রতিবেদনে বলা হয়, একজন মানুষ বছরে গড়ে ২ লাখ ১১ হাজার পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলতে পারে। এমনকি এই ক্ষুদ্র কণাগুলো মানুষের ফুসফুস, হৃদপিণ্ড ও মস্তিষ্কেও পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক কর্মশালায় সামুদ্রিক দূষণ বিষয়ে অধ্যাপক শাহনেওয়াজ চৌধুরী বলেন, “পরিত্যক্ত মাছ ধরার জাল বা ‘ঘোস্ট নেট’ সামুদ্রিক প্লাস্টিক দূষণের বড় উৎস। এসব জাল সমুদ্রের তলায় ডুবে গিয়ে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয় এবং মাছের মাধ্যমে খাদ্যচক্রে প্রবেশ করে, যার ফলে ক্যানসার, হরমোনের ভারসাম্যহীনতা ও বন্ধ্যত্বের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।”

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রায় ১৯ হাজার নৌকা ও ট্রলার প্রতি বছর ৪০ হাজার টন মাছ ধরার জাল ব্যবহার করে, যার প্রায় ৭ শতাংশ সমুদ্রে ফেলে দেওয়া হয়।

অধ্যাপক শাহনেওয়াজ আরও বলেন, “মাছ, ঝিনুক, এমনকি কাছিমের পেটেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। জেলেরা প্রায়ই জাল ফেলে যায়, যা দূষণ বাড়ায়। পোশাক, প্রসাধনী ও গৃহস্থালি সামগ্রী থেকেও মাইক্রোপ্লাস্টিক সমুদ্রে পৌঁছে জীববৈচিত্র্যের জন্য নতুন হুমকি তৈরি করছে।”

দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা দূষণের মূল কারণ

পরিবেশবিদদের মতে, সচেতনতা কিছুটা বাড়লেও বাস্তবায়নে দুর্বলতা রয়ে গেছে।

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “আমাদের ভোগের মাত্রা বেশি, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা দুর্বল। পলিথিন নিষিদ্ধ করা হলেও বাস্তবায়ন দুর্বল ছিল। এখন র‌্যাবকে যুক্ত করা হয়েছে যাতে প্রয়োগ নিশ্চিত করা যায়।”

তিনি আরও জানান, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞা এবং সেন্ট মার্টিন দ্বীপে সীমিতকরণসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
“ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ঢাকার দুই সিটি করপোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে,” বলেন তিনি।

তবে বাস্তবে দেশের সর্বত্রই পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য এখনো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর নিয়ন্ত্রণ ও বাস্তবায়নের অভাবে এই নিষেধাজ্ঞা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

তাদের মতে, শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা, উন্নত পুনঃপ্রক্রিয়াজাত প্রযুক্তি এবং জনসচেতনতা না বাড়ালে বাংলাদেশের প্লাস্টিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে, যা সামুদ্রিক প্রাণী ও মানবস্বাস্থ্যের জন্য গভীর হুমকি হয়ে দাঁড়াবে।

সুত্রঃ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au