খেলা

আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ পিএসএলে সাকিব আল হাসান

  • 5:04 am - May 15, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার

মেলবোর্ন ১৫ মে-ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর ফের শুরু হচ্ছে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল। রাতে আইপিএল থেকে ডাক পান মুস্তাফিজুর রহমান।

এবার পিএসএল থেকে ডাক পেলেন সাকিব আল হাসান।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর বাকি অংশে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভেড়াল লাহোর কালান্দার্স।

ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে কিছুদিন বন্ধ থাকা টুর্নামেন্টটি আবার শুরু হতে যাচ্ছে ১৭ মে থেকে। আর এই নতুন সূচিতে শক্তি বাড়াতেই সাকিবকে দলে টেনেছে লাহোর।
লিগে বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতি, বিশেষ করে নিরাপত্তা ও আন্তর্জাতিক ব্যস্ততার কারণে, দলগুলোর স্কোয়াডে ঘাটতি দেখা দিয়েছে। সেই প্রেক্ষিতে অতিরিক্ত ড্রাফটের আয়োজন হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।

পরিমার্জিত সূচি অনুযায়ী, লাহোর কালান্দার্স ১৮ মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে। পয়েন্ট টেবিলে লাহোর বর্তমানে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, যেখানে পেশোয়ার ৮ পয়েন্টে পিছিয়ে আছে। এই ম্যাচটি উভয় দলের জন্য প্লে-অফ নিশ্চিত করার লড়াই হয়ে উঠবে।

সবকিছু ঠিকঠাক থাকলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) মিললে, প্রায় ছয় মাস পর আবার মাঠে দেখা যেতে পারে সাকিবকে। জাতীয় দলের হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে।

পিএসএলে সাকিবের অভিষেক ২০১৬ সালে, করাচি কিংসের হয়ে। প্রথম ম্যাচেই ৫১ রানের ঝলক ও এক উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি। এরপর পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে আরও কয়েক মৌসুমে অংশ নিলেও নিয়মিত ছিলেন না ইনজুরি ও আন্তর্জাতিক ব্যস্ততার কারণে।

এখন পর্যন্ত পিএসএলে সাকিব খেলেছেন ১৪টি ম্যাচ, করেছেন ১৮১ রান ও নিয়েছেন ৮ উইকেট।

অন্যদিকে আইপিএল ২০২৫-এর বাকি অংশে খেলতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক টুর্নামেন্টে আর অংশ নেবেন না—এই খবর নিশ্চিত হওয়ার পরই মুস্তাফিজকে তার বদলি হিসেবে নেয় দলটি। মুস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au