খেলা

রিয়াল মাদ্রিদে যোগ দিলেন ডিন হুইসেন

  • 8:21 pm - May 17, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার

মেলবোর্ন ১৭ মে- স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাদের ভবিষ্যত পরিকল্পনায় আরেকটি গুরুত্বপূর্ণ নাম যুক্ত করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব বোর্নমাউথের স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেনের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছে ১৫ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

চুক্তির অংশ হিসেবে রিয়াল মাদ্রিদ হুইসেনের জন্য বোর্নমাউথকে ৫০ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজ পরিশোধ করেছে। গত রাতে লন্ডনে মেডিকেল পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার—যার মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে সব আনুষ্ঠানিকতা।

২০ বছর বয়সী হুইসেনকে নিয়ে রিয়াল মাদ্রিদের পরিকল্পনা বেশ স্পষ্ট—তাকে ভবিষ্যতের রক্ষণভাগের ভরসা হিসেবে গড়ে তোলাই লস ব্লাঙ্কোদের মূল লক্ষ্য। ইতোমধ্যে তার অন্তর্ভুক্তি নিশ্চিত হওয়ায়, আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপেও রিয়ালের স্কোয়াডে দেখা যাবে এই তরুণকে।

বোর্নমাউথে ধারাবাহিক পারফরম্যান্সে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের নজরে আসেন হুইসেন। তবে শেষ পর্যন্ত এই রেসে জয়ী হয় রিয়াল মাদ্রিদই।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au