খেলা

পিএসএল খেলতে পাকিস্তানে সাকিব আল হাসান

  • 8:31 pm - May 17, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার

মেলবোর্ন ১৭ মে- দ্বিতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ইতোমধ্যে তিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। সব ঠিক থাকলে রবিবার লাহোরের হয়ে মাঠে নামতে পারেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

সাকিব আল হাসানের পিএসএল ক্যাম্পে যোগ দেওয়ার খবর একটি এক্স পোস্টের মাধ্যমে জানিয়েছে লাহোর কালান্দার্স।

সাকিবসহ নতুন যোগ দেওয়া কয়েকজন বিদেশি ক্রিকেটারকে স্বাগত জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘কুশাল পেরেরা, সাকিব আল হাসান এবং ভানুকা রাজাপাকসা পৌঁছে গেছেন ইসলামাবাদে—তারা এসেছেন নিজেদের সেরাটা দিতে! ক্যালান্দার্স পরিবার, আপনারা প্রস্তুত তো?’

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত ছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আজ (শনিবার) থেকে পুনরায় শুরু হচ্ছে টুর্নামেন্টটি। বিদেশি ক্রিকেটার সংকটে পড়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন করে খেলোয়াড় দলে নিচ্ছে। সেই ধারাবাহিকতায় লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে।

চলমান পিএসএলের (দশম আসর) শুরুতে দল না পেলেও পরে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তাকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের পরিবর্তে। পিএসএলের বাকি অংশে খেলার সুযোগ পাওয়ায় সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি (অনাপত্তিপত্র) চেয়ে আবেদন করেছিলেন, এবং বিসিবি তা মঞ্জুর করেছে।

পিএসএলে এর আগে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন সাকিব আল হাসান—২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক, এরপর পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৪ ম্যাচে তার সংগ্রহ ১৮১ রান ও ৮ উইকেট।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au