খেলা

আবারো শীর্ষ ধনী ক্রীড়াবিদ রোনালদো

  • 8:43 pm - May 17, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার

ক্যারিয়ারে পঞ্চমবার ও টানা তৃতীয় বছরে মত ফোবর্সের বিশ্বের সর্বোচ্চ আয় করা দশ জন ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন পর্তুগাল ও আল নাসর অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।

রোনালদো বর্তমানে খেলছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার আনুমানিক মোট আয় ২৭৫ মিলিয়ন ডলার। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় ৯৩৯ মিলিয়ন থাকায় সেখান থেকে বছরে অতিরিক্ত ১৫ মিলিয়ন ডলার আয় করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

রোনালদো তার অবস্থান ধরে রাখেলেও রেকর্ড ৮ বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি ১০১.৪ মিলিয়ন ডলার নিয়ে একধাপ অবনমনে পঞ্চম স্থানে নেমে গেছেন। ইন্টার মায়ামির খেলা এই তারকা ফরোয়ার্ড ক্লাবের বার্ষিক বেতনের পাশাপাশি বড় একটা আয় করছেন অ্যাডিডাস ও অ্যাপলের মত হাই-প্রোফাইল ব্র‍্যান্ডের এম্বোসেডর হিসেবে।

ফুটবলারদের মধ্যে শীর্ষ দশে আর একমাত্র প্রতিনিধি করিম বেনজেমা। সৌদি আরবের ক্লাব আল ইতিহাদ স্ট্রাইকার ১০৪ মিলিয়ন ডলার উপার্জন করে আছেন অষ্টম স্থানে।

বিশ্বের শীর্ষ ১০ ধনী অ্যাথলেট :

ক্রিশ্চিয়ানো রোনালদো : ২০৬.৬ মিলিয়ন ডলার

স্টিফেন কারি : ১১৭.২ মিলিয়ন ডলার

টাইসন ফিউরি : ১০৯.৭ মিলিয়ন ডলার

ডাক প্রেসকোট : ১০৩ মিলিয়ন ডলার

লিওনেল মেসি : ১০১.৪ মিলিয়ন ডলার

লেব্রন জেমস : ১০৫.৫ মিলিয়ন ডলার

জুয়ান সোটো : ৮৫ মিলিয়ন ডলার

করিম বেনজেমা : ৭৮.২ মিলিয়ন ডলার

শোহেই ওহতানি : ৭৭ মিলিয়ন ডলার

কেভিন ডুরান্ট : ৭৬.২ মিলিয়ন ডলার

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au