খেলা

২২ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুললো মোহামেডান

  • 7:23 am - May 18, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার

মেলবোর্ন ১৮ মে- মোহামেডানের জন্য দিনটি আনন্দ-উৎসবের। কুমিল্লায় ফোর্টিজের কাছে আবাহনী লিমিটেড ২-১ গোলে হারায় শিরোপা নিশ্চিত করেছে আকাশী নীলরা।
পেশাদার লিগে মোহামেডানের প্রথম শিরোপা আর ঘরোয়া ফুটবলে ২০০২ সালের পর। তাইতো সাদা কালো শিবির উৎসবের রঙে রঙিন।

মোহামেডান ফুটবলারদের সঙ্গে শতাধিক সমর্থক ক্লাবের জার্সি পরে, পতাকা নিয়ে বিজয়ের স্লোগান দিচ্ছে ক্লাব প্রাঙ্গণে। উৎসবে মেতেছে।

১৫ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৩৮। ফর্টিস এফসির কাছে হারের ফলে আবাহনীর পয়েন্ট দাঁড়িয়েছে ২৮।
দুই দলের মাঝে ব্যবধান ১০ পয়েন্টের। ম্যাচ বাকি আর ৩টি। এ তিন ম্যাচে আবাহনী জিতলে এবং মোহামেডান হারলেও সাদাকালোদের পেছনে ফেলা সম্ভব নয় আবাহনীর।
মোহামেডানের বর্তমান ফুটবল ম্যানজার ইমতিয়াজ আহমেদ নকীব। তিনি ২০০২ সালের চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন। তাই নকীবের প্রতিক্রিয়া একটু অন্য রকমই, ‘১৯৮৯-৯৪ পর্যন্ত মোহামেডানে খেলেছিলাম। ১৯৯৪-৯৮ মুক্তিযোদ্ধায় এরপর ১৯৯৯-০৭ মোহামেডান থেকেই অবসর নিয়েছি। খেলোয়াড় হিসেবে মোহামেডানের অনেক শিরোপাই জিতেছি। ২০০২ সালে খেলোয়াড় হিসেবে ছিলাম এবার ম্যানেজার হিসেবে। আমার অনেক স্বপ্ন ছিল মোহামেডান পেশাদার লিগে চ্যাম্পিয়ন হবে। অবশেষে হয়েছে। ’

২০০৭ সাল বাফুফে ঢাকা প্রিমিয়ার লিগকে পেশাদার লিগ আঙ্গিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রূপান্তর করেছে। প্রথম তিন মৌসুম রানার্স আপ হয়েছিল। এরপর আর মোহামেডান শিরোপা দৌড়ে থাকতে পারেনি। শেখ রাসেল, শেখ জামাল ও পরবর্তীতে বসুন্ধরা কিংসের দাপটে লিগ টেবিলে নিচের দিকেই ছিল।

মোহামেডান ক্লাবের অন্যতম পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর দলের এ সাফল্যে বলেন, ‘এটা মোহামেডান ক্লাবের জন্য অত্যন্ত খুশির দিন। খেলোয়াড়, কোচিং স্টাফ ট্যাকনিক্যাল কমিটির সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য। আমাদের পরিকল্পনা রয়েছে এ দলের খেলোয়াড়দের নাম ক্লাব প্রাঙ্গণে বিশেষভাবে খোদাই করে রাখার। কারণ পেশাদার লিগের প্রথম শিরোপা ও দীর্ঘ দুই দশক পর লিগ চ্যাম্পিয়ন।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au