খেলা

আইসিসি সহযোগী দেশের কাছে হেরে যা বললেন বাংলাদেশ হেড কোচ?

  • 5:38 pm - May 20, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার

ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার। এবার বিদেশের মাটিতে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবার হারল বাংলাদেশ। নাটকীয় ম্যাচে অবিশ্বাস্য হারের পর বেশ কয়েকটি বিষয় নিয়ে চলছে তুমুল সমালোচনা। রান আউট মিস, ক্যাচ মিস সেই সঙ্গে বাজে ফিল্ডিং, সবমিলিয়ে হারের জন্য যথেষ্ট ছিল এই কারণগুলো।

এমন বিষয়গুলোই ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। হারের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দেখুন, খেলাটা দুই দলের। তারা খুবই ভালো ব্যাটিং করেছে, আমরাও ভালো ব্যাটিং করেছি। ড্রপড ক্যাচ… আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। যেটা তাদের ম্যাচে রেখেছিল। তারা খুবই ভালো ব্যাটিং করেছে।’

দলের ব্যাটিং অর্ডার নিয়ে সিমন্স ব্যাখা দিলেন, ‘আমি এটা নিয়ে আজ চিন্তা করব। আমরা মাত্রই ম্যাচ হেরেছি। এখনই ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে ভাবতে পারছি না।’

২০৫ রান নিয়ে এমন পরাজয় দুশ্চিন্তার কারণ থাকাটা স্বাভাবিক। সিমন্স অবশ্য আশাবাদী , ‘এখানে কিছু ম্যাচ খেলা এবং আমরা পাকিস্তানে যেটা করতে চাই, তা নিশ্চিত করার চেষ্টা করছি। এরকম প্রস্তুতিই আমরা নিচ্ছি।’

এদিকে, ম্যাচ শেষে টাইগার অধিনায়ক লিটন দাস বলছিলেন, ‘যে কোনো পরাজয়ই বেদনাদায়ক। তবু আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে। তার পরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।

পরে ব্যাখা করে লিটন আরো বললেন, ‘বুঝতে হবে যে, এই ধরনের ছোট মাঠে খেলার সময় শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বোলিংয়ের সময় হিসেবি হতে হবে। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au