বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল
মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…
মেলবোর্ন ২০ মে- প্লেঅফে ওঠার জন্য মুস্তাফিজদের সামনে এখন একটাই সমীকরণ। সামনে দুই ম্যাচে যে করেই হোক জয় আদায় করতে হবে ফিজদের এবং পাঞ্জাব ও মুম্বাইয়ের ম্যাচে পাঞ্জাব যদি মুম্বাইকে হারিয়ে দেয় তাহলে প্লে অফ নিশ্চিত করতে পারবে দিল্লী।
লখনৌর এবারের আসর থেকে ছিটকে গেছে। আর দুটি ম্যাচ বাকি থাকলেও, তারা কেবলমাত্র ১৪ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে, যা প্লে-অফের জন্য যথেষ্ট নয়। মুম্বাইয়ের এখন ১৪ পয়েন্ট রয়েছে, সঙ্গে নেট রান রেটও ভালো। তাদের পরের ম্যাচটাই হতে যাচ্ছে প্লে-অফের টিকিট নির্ধারণের গুরুত্বপূর্ণ ধাপ। যেখানে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
এই ম্যাচে যদি দিল্লি হেরে যায়, তাহলে বিদায়ঘণ্টা বেজে যাবে মুস্তাফিজদের দলের জন্য। কিন্তু যদি দিল্লি জয় পায়, তাহলে তারা পৌঁছে যাবে ১৫ পয়েন্টে এবং আশা বেঁচে থাকবে। এরপর শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হারাতে পারলে সংগ্রহ হবে ১৭ পয়েন্ট। তবে শুধু নিজেরা জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে মুম্বাই-পাঞ্জাব ম্যাচের ফলাফলের দিকেও। যদি পাঞ্জাব মুম্বাইকে হারায়, তাহলেই দিল্লির জন্য খুলে যাবে প্লে-অফের দরজা।
মুস্তাফিজদের সামনে এখনও সুযোগ আছে, তবে তার জন্য শুধু নিজেদের সেরাটা খেললেই হবে না দরকার হবে ভাগ্যের সহায়তাও।
চলতি আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় চেন্নাই সুপার কিংস। এরপর একে একে বাদ পড়েছে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স এবং সর্বশেষ লখনৌ সুপার জায়ান্টস। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাট টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। বাকি একটি জায়গার জন্য এখন লড়াই চলছে মূলত দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে।
এদিকে এবারের আইপিএলে মুস্তাফিজের আগমনের কারণে বাংলাদেশী ভক্তদের কাছে দিল্লি ক্যাপিটালসের খেলা দেখার আগ্রহ বেড়ে গিয়েছে কয়েক গুণ। পিএসএলে সাকিব আল হাসানের দল যেহেতু কোয়ালিফাই করে ফেলেছে তাই ভক্তরা চাচ্ছে যে করেই হোক মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসও যেন কোয়ালিফাই করতে পারে। আর এই কোয়ালিফাই করার জন্য অবশ্যই সামনে দুইটা ম্যাচে যে করেই হোক জয় নিশ্চিত করতে হবে।
দলের বোলিং বিভাগের যে অবস্থা, তাতে করে মুস্তাফিজুর রহমানকেই হাল ধরতে হবে দলের জয়েন নিশ্চিত করতে। গেল ম্যাচে উইকেট শূন্য থাকলেও কিপটে বোলিং এর দিক থেকে সবার আগে ছিলেন ফিজ। ভক্তর এবার আশা করছে সামনে দুই ম্যাচে মুস্তাফিজ দলের বিপদের সময় উইকে তুলে নিয়ে দলের জয়ে ভূমিকা রাখতে পারবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au