খেলা

রেকর্ড গড়েই আইপিএল শেষ করলেন বৈভব সূর্যবংশী

  • 3:00 pm - May 21, 2025
  • পঠিত হয়েছে:৪৭ বার

মেলবোর্ন ২১ মে-তার মাঠে নামাটাই ক্রিকেটের ইতিহাসে অনেক বড় এক বার্তা। বৈভব সূর্যবংশী– মাত্র ১৪ বছরেই ক্রিকেটের বহু ‘সর্বকনিষ্ঠ’র রেকর্ড তার দুই হাতে জড়ো হয়েছিল। গতকাল ২০২৫ আইপিএল আসরে নিজের শেষ ম্যাচটা খেলতে নেমে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে শেষটা বেশ ভালোভাবেই করেছেন বৈভব।

ম্যাচে ছিলেন ভারতের দুই তরুণ ওপেনার আয়ুশ মাহাত্রে এবং বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ দুই ওপেনারই নিজ নিজ দলের সেরা ব্যাটার। চেন্নাই সুপার কিংসের হয়ে আয়ুশ খেললেন দলীয় সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস। আর তারকাখ্যাতি পেয়ে যাওয়া বৈভব থেমেছেন ফিফটি করে। সঙ্গে ফিরলেন দুই রেকর্ড নিয়ে।

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৩ বলে ৫৭ রানের ম্যাচ জেতানো ইনিংসই খেলেছেন সূর্যবংশী। ছিল ৪টি করে চার ও ছক্কার মার। আর ওই ৪ ছক্কা তাকে নিয়ে গেছে আইপিএলের আরও এক পরিসংখ্যান তালিকার শীর্ষে। এক মৌসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে এখন বৈভব সূর্যবংশীর নাম।

আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই ২৪ ছক্কা হাঁকিয়েছেন বৈভব সূর্যবংশী। ২০১৭ আসরে ঋষভ পান্তও ২৪টি ছক্কা মেরেছিলেন। পান্ত অবশ্য তখন ১৯ বছর ৭ মাস বয়েসী। সূর্যবংশী মাত্র ১৪ বছর ১ মাস বয়সেই তাকে ছুঁয়ে ফেললেন। অবশ্য রেকর্ড আর এককভাবে নিজের করা হচ্ছে না তার। কারণ আইপিএলে রাজস্থানের আর কোনো ম্যাচই বাকি নেই।

এই ফিফটি দিয়ে আরও একটা এলিট লিস্টে উঠে এসেছে বৈভব সূর্যবংশীর নাম। ইতিহাসে মাত্র ৩য় খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ বছর পেরুবার আগেই একাধিক ফিফটি করেছেন বৈভব সূর্যবংশী। তার আগে এই কৃতিত্ব ছিল লুইস ব্রুস এবং হাসান ইসাখিলের। লুইস অবশ্য বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে।

১৬ বছরের আগেই প্রথম শ্রেণীতে সবচেয়ে বেশি ফিফটি

৬ – লুইস ব্রুস (জিব্রাল্টার জাতীয় দল)

২ – হাসান ইসাখিল (বুস্ট ডিফেন্ডার্স)

২ – বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস)

টেবিলের তলানির দুই দলের দেখায় অবশ্য জিতেছে রাজস্থান রয়্যালসই। চেন্নাইয়ের দেয়া ১৮৮ রানের টার্গেট তারা পেরিয়ে গিয়েছে ১৭ বল হাতে রেখেই।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au