বিনোদন

প্রথম সিনেমার পর অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন ক্যাটরিনা

  • 6:00 pm - May 21, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার

ক্যাটরিনা কাইফ, আজকের বলিউডের অন্যতম এক অভিনেত্রীর নাম। ২০০৩ সালে ‘বুম’ সিনেমা দিয়ে এ অভিনেত্রী তার বলিউডে অভিষেক করেছিলেন এবং তারপর থেকে তিনি আর থামেননি। তবে, জানেন কী, ‘নমস্তে লন্ডন’ দেখার পর ক্যাটরিনা একবার অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন? সম্প্রতি করণ জোহরের বিখ্যাত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এমন তথ্য জানিয়েছেন।

ক্যাটরিনা বলেন, ‘আমি যখন প্রথম সিনেমাটি দেখি তখন বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। বিপুল (পরিচালক) আমাকে ছবিটি দেখিয়ে বলেছিলেন, ‘তোমার কী মনে হয়?’ আমি তাকে আর ফোন করিনি। জানেন, যখন একজন পরিচালক অভিনেত্রীকে একটি ছবি দেখান, তখন আপনাকে তাকে প্রতিক্রিয়া জানাতে হবে। আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, দরজা বন্ধ করে দিই এবং তাকে ফোন করা থেকে বিরত থাকি।’

পরে, তার সহকারী তাকে ফোন করে বলেন যে বিপুল (পরিচালক) সত্যিই বিরক্ত ছিলেন। কারণ, সিনেমার নায়িকা তাকে তার প্রতিক্রিয়া জানাননি। ‘আমি তাকে ফোন করে বললাম, ‘হাই, বিপুল।’ তিনি বললেন, ‘তোমার কী মনে হয়?’ আমি বললাম, ‘চমৎকার, খুব সুন্দর ছবি। ঠিক আছে, বিদায়’- ক্যাটরিনা বলেন।

অভিনেত্রী জানান, তিনি মনে করেন সিনেমাটি তার ক্যারিয়ারের ইতি টানবে। তিনি বলেন, ‘আমি ভাবতাম, মানুষ আমাকে পছন্দ করবে না, তারা সিনেমাটি দেখবে না। এটা আসলে মানসিক বিপর্যয় ছিল। ভাবতাম বলিউডে পথচলা শেষ আমার। ওই সময় আমি আমার জিনিসপত্র গুছিয়েও নিয়েছিলাম এবং আমি একটি নতুন ক্যারিয়ার খুঁজার পরিকল্পনা করে ফেলেছিলাম।’

শেষ পর্যন্ত ক্যাটরিনাকে অবশ্য বিদায় নিতে হয়নি। ‘সালাম নমস্তে’ বক্স অফিসে বিরাট সাফল্য পেয়েছিল এবং এটি তাকে হতবাক করে দিয়েছিল।

ক্যাটরিনা বলেন, ‘এটা সত্যিই চমৎকার ছিল, আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমি মনে করি এটি মানুষের ধারণা বদলে দিয়েছে। সিনেমাটি মুক্তির পর প্রথমবার এতো ফোন পেয়েছি, যা আমাকে অবাক করে দিয়েছে। এমনকি ইন্ডাস্ট্রি থেকেও।  পরিচালকরা আমাকে বলেছেন ‘তুমি সিনেমাটিতে বেশ ভালো অভিনয় করেছ’, এটা আমাকে পরের ক্যারিয়ার গড়ার রসদ তৈরি করে দিয়েছে।’

‘নমস্তে লন্ডন’র পর, ক্যাটরিনা কাইফ বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘ওয়েলকাম’, ‘এক থা টাইগার’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘জব তক হ্যায় জান’।

এদিকে কাজের সূত্রে এ অভিনেত্রী ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত পরিচালনায় আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে প্রস্তুত। ‘জি লে জারা’ নামে এ সিনেমাটি একটি রোড-ট্রিপ ড্রামা, যা প্রথমবার তিনজন পাওয়ারহাউস অভিনেত্রী একত্রিত করার জন্য আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au