বিনোদন

টিজারেই ঝড় তুলল ‘ওয়ার টু’

  • 6:18 pm - May 21, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘ওয়ার টু’-এর টিজার প্রকাশ্যে আসার পরই ঝড় তুলেছে দর্শক মহলে। হৃতিক রোশানের অ্যাকশন প্যাকড লুক এবং জুনিয়র এনটিআর-এর ঝলক মন জয় করে নিয়েছে দর্শকের। গতকাল, মঙ্গলবার জুনিয়র এনটিআর-এর জন্মদিনে টিজারটি মুক্তি পাওয়ায় ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

টিজারের শুরু থেকেই হৃতিক রোশান তার দুর্দান্ত উপস্থিতি দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন। কখনও তাকে অস্ত্র হাতে শত্রুদের মোকাবিলা করতে দেখা গেছে, আবার কখনও যুদ্ধক্ষেত্রে ক্ষতবিক্ষত তার রক্তচক্ষু নজর কেড়েছে। এমনকি, নেকড়ের সাথে তার রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসাটাও ছিল টিজারের অন্যতম আকর্ষণ।

এই ছবিতে হৃতিকের সঙ্গে টক্কর দেবেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। যদিও টিজারে তার উপস্থিতি হৃতিকের তুলনায় কম এবং অনেকেই মনে করছেন হৃতিকের ক্যারিশমার কাছে তিনি কিছুটা ম্লান। তবে, এটি ছবির প্রয়োজনেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বলিউডে এর আগেও দক্ষিণী তারকাদের দেখা গেছে, কিন্তু তাদের চরিত্র সেভাবে বিকশিত হয়নি। ‘ওয়ার টু’-তে জুনিয়র এনটিআর-এর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ হয়, তা জানতে ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au