বিনোদন

এখনও ফিটনেস ধরে রেখেছেন জেনেলিয়া

  • 5:09 pm - May 22, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার

বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। সবসময়ই ফিট থাকতে পছন্দ করেন তিনি। সম্প্রতি ‘প্রিটি হেলদি উইথ ডা. প্রীতি’ নামক একটি পডকাস্টে তিনি জানিয়েছেন, কীভাবে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে তিনি আরও বেশি সুস্থ ও সতেজ থাকছেন।

জেনেলিয়া জানান, ২০১৭ সালে তিনি নিরামিষভোজী হন এবং পরবর্তীকালে দুধ ও দুগ্ধজাত পণ্যও খাদ্যতালিকা থেকে বাদ দেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি পুরোপুরি উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েন এবং এখন প্রতিদিন সেটাই অনুসরণ করছেন।

এ নিয়ে জেনেলিয়া বলেন, ‘উদ্ভিদভিত্তিক খাদ্য গ্রহণে পরিকল্পনা অত্যন্ত জরুরি। আমি প্রতি মাসে খাদ্য পরিকল্পনা করি যাতে প্রোটিন ও অন্যান্য পুষ্টি ঠিকভাবে পাওয়া যায়। স্বাস্থ্যকর খাওয়া কখনোই একঘেয়ে নয়। আপনি জীবনে সুস্থ ও সতেজ থাকতে হলে এমন রুটিনের বিকল্প নেই।’ জেনেলিয়া উদ্ভিদভিত্তিক খাদ্যে প্রোটিনের ঘাটতি নিয়ে প্রচলিত ধারণার বিরুদ্ধে সবসময়ই সরব, যা নিয়ে তিনি আরও বলেন, ‘এমনকি কলাতেও প্রোটিন রয়েছে। আমি নিজে ১০০ কিলোগ্রাম ওজন তুলেছি আমার এ খাদ্যাভ্যাস বজায় রেখেই। প্রোটিনের ঘাটতি নিয়ে যা বলা হয়, তা সম্পূর্ণ ভুল ধারণা।’ এরপর ভারতীয় খাদ্যাভ্যাসের প্রশংসা করে জেনেলিয়া বলেন, ‘ভারতীয় খাবারে প্রচুর ঘরোয়া পদ, মসলা ও স্বাদ থাকে, যা একে সুস্বাদু ও পুষ্টিকর করে তোলে। আপনি নিরামিষ, আমিষ বা নিরামিষাশী—যে ধরনের খাবারই খান না কেন, সচেতনভাবে খেলে তা সবসময়ই স্বাস্থ্যকর হতে পারে।’ এ সময় স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য সচেতন খাদ্যাভ্যাসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন জেনেলিয়া ডি’সুজা। এদিকে অনেক দিন পর আবারও বড় পর্দায় দেখা যাবে জেনেলিয়াকে। আগামী ২০ জুন মুক্তি পেতে যাওয়া ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ সিনেমার প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au