খেলা

ভালো করেও পিএসএলে এক ওভারের বেশি বল পেলেন না সাকিব

  • 5:29 pm - May 23, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার

মেলবোর্ন ২৩ মে- মাত্র ১ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছেন। তাতে ৪ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব।

হারলে বিদায়, জিতলে বেঁচে থাকবে ফাইনালের আশা- এমন সমীকরণ সামনে নিয়ে করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাঠে নেমেছিল লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটিতে আগে থেকেই ছিলেন রিশাদ হোসেন, পরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে আরও এক বাংলাদেশি- মেহেদী হাসান মিরাজকেও দলে টেনেছে লাহোর।

সব মিলিয়ে দলে তিন বাংলাদেশি থাকলেও একাদশে ছিলেন শুধু সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডার অবশ্য তেমন সুযোগই পাননি। মোটে ১ ওভার বোলিং করেছেন। তাতেই নিজের জাত চিনিয়েছেন ৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন। আর ব্যাট হাতে নামার আগেই ম্যাচ জিতে নিয়েছে তাঁর দল।

টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯০ রান তুলেছিল করাচি। ইনিংসের ৮ বল আর ৬ উইকেট হাতে রেখেই এ রান পেরিয়ে গেছে লাহোর। একই সঙ্গে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফাইনালে ওঠার লড়াইয়ে সে ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে সাকিব-রিশাদ-মিরাজদের দল।

এর আগে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ৬ মাস পর মাঠের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল সাকিবের। সেই ম্যাচে অবশ্য ব্যাট হাতে গোল্ডেন ডাক মারার পর বল হাতে ২ ওভারে ১৮ রান দিলেও শেষ পর্যন্ত উইকেটশূন্য ছিলেন। সে আক্ষেপ পূরণ করেছেন গতকাল।

গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নামা করাচির শুরুটা ভালোই হয়েছিল। পাওয়ার প্লে-র ৬ ওভারেই মাত্র ১ উইকেটে ৭০ রান তোলে করাচি। উইকেটের এক প্রান্তে তখন ২৪ বলে ৪৪ রানে ব্যাটিং করছিলেন ডেভিড ওয়ার্নার। আরেক প্রান্তে সদ্য উইকেটে নামা জেমস ভিন্স (৫ বলে ২ রানে তখন)।
এমন পরিস্থিতি সপ্তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। বিধ্বংসী রূপে থাকলেও ওয়ার্নার সাকিবের দুটি বলে মুখোমুখি হয়ে দুটি সিঙ্গেল নিতে পেরেছেন। ভিন্স নিয়েছেন দুটি সিঙ্গেল। আর ওভারের শেষ বলে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মোহাম্মদ নাইমের হাতে ধরা পড়েন ভিন্স (৯ বলে ৪ রান)।

৪ রানে ১ উইকেট নিয়ে ওভার শেষ করলেও সাকিবকে আর বোলিংয়ে আনেননি লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে ওয়ার্নারের ৫২ বলে ৭৫ ও শেষ দিকে ইরফান খান (১২ বলে ১৮), খুশদিল শাহ (১৪ বলে ২৭) ও মোহাম্মদ নবীদের (১০ বলে ১৬) ক্যামিওতে ১৯০ রানের সংগ্রহ পায় করাচি।

রান তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি করাচিকে। আবদুল্লাহ শফিকের ফিফটি (৩৫ বলে ৬৫) এবং ফখর জামান (২৪ বলে ৪৭), কুশল পেরেরা (২৪ বলে ৩০) ও ভানুকা রাজাপাকশেদের (১২ বলে অপরাজিত ২৩) দৃঢ়তায় সহজেই ম্যাচটা জিতে যায় লাহোর।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au