খেলা

বাংলাদেশের বৃহত্তম শহর যশোরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ফুটবল উৎসব

  • 7:15 am - May 24, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

মেলবোর্ন ২৪ মে-যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে উদযাপিত হয় এএফসি গ্রাসরুটস ফুটবল ডে এবং ওয়ার্ল্ড ফুটবল উইক। এই উৎসবে খুলনা বিভাগের ১৫টি ফুটবল একাডেমি থেকে অংশ নেয় প্রায় ৬০০ খুদে ফুটবলার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা। বাংলাদেশের সঙ্গে ফুটবলীয় সম্পর্ক আরও দৃঢ় করতেই বাফুফে এই আয়োজনে তাঁকে আমন্ত্রণ জানায়।

রাষ্ট্রদূত সিসা একাডেমিতে অবস্থিত ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন করেন এবং পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ।

তিনি বলেন, ‘সত্যিকার অর্থে আমি অভিভূত। এত সুন্দর আয়োজনে এত সংখ্যক ফুটবলারের অংশগ্রহণ আসলেই প্রশংসনীয়। এখানে যারা এসেছে তারা সবাই ফুটবলার হতে চায়। এদের মতো আরো অনেককে ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করা এবং এদেরকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা ফেডারেশনের দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি নাসের শাহারিয়ার জাহেদীসহ বাফুফের অন্যান্য কর্মকর্তা।

দিনব্যাপী চলা এই উৎসবে খুদে ফুটবলাররা অংশ নেয় বিভিন্ন স্কিল ট্রেনিং, মিনি ম্যাচ ও ফুটবল কুইজ প্রতিযোগিতায়।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au