খেলা

কাঁদলেন আনচেলত্তি, কাঁদালেনও বটে!

  • 12:10 pm - May 25, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার

মেলবোর্ন ২৫ মে-দুই দফায় ৬ বছরে ১৫ শিরোপা! রিয়াল মাদ্রিদে এটাই কার্লো আনচেলত্তির পরিসংখ্যান। ক্লাব ফুটবলের শ্রেষ্ঠতম ক্লাবের সবচেয়ে সফল কোচের অধ্যায়ের সমাপ্তি ঘটল বেশ সাদামাটাভাবেই। শেষ মৌসুমে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ বা ঘরোয়া কাপ কিছুই জেতাতে পারেননি এই কিংবদন্তি ইতালিয়ান। তাতে কি আর এতদিনের অর্জন ম্লান হয়। বিদায়বেলায় তাই আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ক্লাব ও সমর্থকদের কাছে থেকে পেলেন রাজকীয় সংবর্ধনাই। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করলেও তার অন্তরের এক কোনে যে রিয়াল মাদ্রিদ আমৃত্যুই থাকবে সে ব্যাপারে সন্দেহ নেই বিন্দুমাত্র।

রিয়াল মাদ্রিদে শেষ হলো আনচেলত্তি অধ্যায়ের।

লা লিগায় মৌসুমের শেষ ম্যাচটাও খেলে ফেলল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে রানার্স আপ হওয়া নিশ্চিত করেছে রিয়াল।

তবে জয়ের আনন্দ ছাপিয়ে এই ম্যাচ রিয়াল মাদ্রিদ ক্লাব ও তার সমর্থকদের জন্য বিষাদের হয়ে রইবে বিদায়ের রাগিণীর জন্য। এদিনই সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিংবদন্তি লুকা মদ্রিচ ও লুকাস ভাসকেস। আগামী মাসে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ খেলেই ক্লাব ছাড়বেন তারা। আর লিগের এই ম্যাচ দিয়েই কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করেছেন কার্লো আনচেলত্তি। দ্রুতই ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন এই ইতালিয়ান কিংবদন্তি।

মৌসুমের শেষ ম্যাচে তাই ঘরের মাঠে মদ্রিচ-ভাসকেস ও কোচ আনচেলত্তির জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছিল রিয়াল মাদ্রিদ। ক্লাব ও সমর্থকদের কাছে থেকে কান্নাভেজা চোখে বিদায় নিয়েছেন আনচেলত্তি, কাঁদিয়েছেন ক্লাবের সমর্থকদেরও।

বিদায়ী বার্তায় ক্লাব ও ক্লাবটির সঙ্গে জড়িত স্টাফ, সমর্থকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ইতালিয়ান কিংবদন্তি কোচ। ‘ধন্যবাদ, রিয়াল মাদ্রিদ আমার জীবন, আমার পরিবার…এই ক্লাবকে কোচিং করাতে পারাটা আমার জন্য সম্মানের ও আনন্দের।

৬৫ বছর বয়সী এই কোচ কান্না ভেজা চোখে ক্লাবের সঙ্গে জড়িত টুকরো টুকরো স্মৃতি রোমন্থন করেন, ‘এটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল, এই মুহূর্তগুলোর জন্য ধন্যবাদ…আপনাদের সকলের সঙ্গে জীবনের কিছু সময় কাটাতে পারাটা অবিশ্বাস্য সুন্দর।

‘এই গল্প ভোলার মতো নয়। প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে করিমের (বেনজেমা) তিন গোল বা ম্যানচেস্টার সিটির বিপক্ষে রদ্রিগোর দুই গোল, কিংবা লুকা’র (মদ্রিচ) অ্যাসিস্ট, কারো পক্ষে কোনটাই ভোলা সম্ভব নয়।

হোসেলুর দুই গোল কেউ ভুলতে পারবে না, না আমি এখানে কাটানো প্রতিটি মুহূর্ত ভুলতে পারব। এবং আমি কোনোকিছুতেই এর ইতি টানব না…আলা মাদ্রিদ, আর কিছুই না (আলা মাদ্রিদ ই নাদা মাস)।

২০১৩ সালে প্রথম দফায় রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেন আনচেলত্তি। সেই দফায় ক্লাবকে বহুল আকাঙ্ক্ষিত লা দেসিমা জেতান তিনি। ২০১৫ সালে রিয়াল ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি জমান। এরপর নাপোলি ও এভারটন ঘুরে ২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়ালের ডাগআউটে আসেন। এই দফায় আরও দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুবার লা লিগাসহ সম্ভাব্য সব শিরোপাই ক্লাবটিকে এনে দিয়েছেন।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au