খেলা

লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান

  • 4:53 am - May 26, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার

মেলবোর্ন ২৬ মে-একসময় আইপিএলে রশিদ খান এক আতঙ্কের নামই ছিল। কিন্তু পাল্টে গেছে সেই ধারণা।

চলতি আইপিএলে নিজেকে হারিয়ে খুঁজছে আফগান এই স্পিনার। গুজরাট টাইটান্সের হয়ে নিয়মিত খেললেও তিনি হারিয়ে ফেলেছেন নিজের সেই চেনা ধার। গ্রুপপর্বের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নামেন রশিদ। ব্যাটারদের ওপর তেমন প্রভাব ফেলতে পারেননি।

চার ওভার বোলিং করে খরচ করেন ৪২ রান। পান মাত্র একটি উইকেট। তবে দিন শেষে আলোচনায় উঠে এসেছে তার ছক্কা হজমের পরিসংখ্যান।
চেন্নাই ব্যাটার ডেভন কনওয়ে (২টি) ও বেওয়াল্ড ব্রেভিস (১টি) মিলিয়ে রশিদকে মারেন তিনটি ছক্কা। তাতে চলতি আইপিএলে তার হজম করা ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১টিতে। যা এক আসরে কোনো বোলারের সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ড। এর আগে এই রেকর্ডে ছিল মোহাম্মদ সিরাজের নাম, যিনি ২০২২ সালে ৩১টি ছক্কা হজম করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।

এখন পর্যন্ত গুজরাট পয়েন্ট টেবিলের শীর্ষে, অর্থাৎ তারা প্লে-অফে অন্তত দুটি ম্যাচ খেলবে। সেই হিসাবে ছক্কা হজমের রেকর্ডে রশিদের শীর্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই রেকর্ডের দুইয়ে আছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০২২, বেঙ্গালুরু) ও যুযবেন্দ্র চাহাল (২০২৪, রাজস্থান)। দুজনেই ৩০টি করে ছক্কা হজম করেন। তৃতীয় স্থানে ২০১৮ সালে চেন্নাইয়ের হয়ে ২৯ ছক্কা হজম করা ক্যারিবীয় পেসার ডোয়াইন ব্রাভো।

চলতি আসরে রশিদ খান খেলেছেন ১৪টি ম্যাচ, উইকেট পেয়েছেন মাত্র ৯টি। ইকোনমি রেট ৯.৪৭। এই পরিসংখ্যানের দিকে তাকালে বোঝা যায়, কতটা সামর্থ্য হারিয়েছেন এই লেগ স্পিনার।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au