খেলা

লডর্স টেস্টের ফাইনাল পরিচালনা করবেন যারা?

  • 5:07 am - May 26, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার

মেলবোর্ন ২৬ মে-ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্ট, আর তারই সবচেয়ে মর্যাদার লড়াই টেস্ট চ্যাম্পিয়নশিপ। তৃতীয় আসরের এই ফাইনালে মুখোমুখি হচ্ছে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুন ঐতিহাসিক লর্ডসে বসবে সেই মহারণ। তবে আলো শুধু মাঠের ২২ গজেই নয়, চুপিসারে দায়িত্বে থাকা ম্যাচ অফিসিয়ালরাও থাকবেন নজরে তাদের নির্ভুলতা আর সিদ্ধান্তেই নির্ধারিত হবে শত কোটি ভক্তের আবেগ।

এই হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য নিয়োগ পেয়েছেন বিশ্বের অভিজ্ঞতম ম্যাচ অফিসিয়ালরা। অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকছেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। এই নিয়ে টানা তিনবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দায়িত্ব নিয়ে রেকর্ড গড়ছেন ইলিংওর্থ। ২০২১ ও ২০২৩ আসরের পর এবারও তিনি থাকছেন মাঝখানে।

ইলিংওর্থ শুধু ধারাবাহিক নন, পুরস্কৃতও। ২০২৪ সালে চতুর্থবারের মতো আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার (ডেভিড শেফার্ড ট্রফি) জিতেছেন এই ইংলিশ। তার সঙ্গী গাফানি অবশ্য প্রথমবার নন, ২০২৩ সালের ফাইনাল (ভারত-অস্ট্রেলিয়ার) ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন।

টিভি আম্পায়ারের ভূমিকায় থাকছেন রিচার্ড কেটলবরো, যিনি এর আগেও বহু আইসিসি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অভিজ্ঞতার ছাপ রেখেছেন। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন ভারতের নিতিন মেনন, যার জন্য এটি প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হলেও, তার অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপক।

সবকিছুর উর্ধ্বে যিনি থাকবেন, সেই ম্যাচ রেফারি হচ্ছেন ভারতেরই সাবেক গতি তারকা জাভাগাল শ্রীনাথ। ফাইনালের জন্য যোগ্য নিয়ন্ত্রক হিসেবে বরাবরের মতোই আস্থা রাখা হয়েছে তার ওপর।

বিশ্বকাপের মতো মহারণে যেমন খেলোয়াড়দের পারফরম্যান্স থাকে বড় প্রশ্নে, তেমনি ম্যাচ অফিসিয়ালদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পর্যবেক্ষণ হয়ে ওঠে নির্ধারক। এই অফিসিয়ালরাই নিশ্চিত করবেন ফাইনালটি কেবল রোমাঞ্চ নয়, হোক নিখুঁত ও নিরপেক্ষ ক্রিকেটীয় লড়াই।

এবারই প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে দক্ষিণ আফ্রিকা, অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মর্যাদা ধরে রাখতে প্রস্তুত। উত্তেজনার এই লড়াইয়ে মাঠে যাঁরা আলো ছড়াবেন, তাঁদের ছায়ায় থেকে নিয়ন্ত্রণ করবেন এই অভিজ্ঞ, নির্ভরযোগ্য অফিসিয়ালরা

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au