খেলা

বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে হাহাকার; সমাধান দিলেন বাফুফে সভাপতি

  • 3:20 am - May 27, 2025
  • পঠিত হয়েছে:৪৫ বার

মেলবোর্ন ২৭ মে – ১১ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ঘরের মাঠের ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের এই লড়াইকে কেন্দ্র করে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে দারুণ উত্তেজনা—বিশেষ করে হামজা চৌধুরী ও সামিত সোমের মতো তারকার আগমনের পর। স্টেডিয়ামে ম্যাচ দেখার আগ্রহ এতটাই তুঙ্গে যে, টিকিটের চাহিদা ছাপিয়ে গেছে স্টেডিয়ামের ধারণক্ষমতাকেও।

রোববার রাতে বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাই অনলাইনে টিকিট বিক্রি শুরু করে। কিন্তু বিক্রির শুরুতেই ঘটে বিপত্তি। মাত্র তিন ঘণ্টার মধ্যে সাইবার আক্রমণের শিকার হয় সাইটটি, যার ফলে টিকিট বিক্রির প্রক্রিয়া স্থগিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার ঢাকার পল্টন ময়দানে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কুল-মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ ব্যাপারে জানান কয়েকটি আইপি অ্যাড্রেস থেকে সাইবার আক্রমণ হওয়ায় সাইট ডাউন হয়ে যায়। তিনি ভুল স্বীকার করে জানান আজ মঙ্গলবার রাত ৩টা থেকে সীমিত পরিসরে টিকিট বিক্রি আবার শুরু হবে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাধারণ গ্যালারির আসন ১৮,৩০০। ক্লাব হাউস ও ভিআইপি মিলিয়ে আরো প্রায় ৪ হাজার। অর্থাৎ সর্বোচ্চ ২২ হাজার দর্শক প্রবেশ করতে পারবেন মাঠে। তবে বাস্তবতা হলো, বর্তমান উত্তেজনায় টিকিট চাহিদা কয়েকগুণ বেশি। এ নিয়ে তাবিথ জানান বহু সমর্থক স্টেডিয়ামের বাইরে থাকবেন। এটাকে বাস্তবতা বলেন তিনি। তিনি বাইরে থাকা সমর্থকদের জন্য বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করবেন বলে জানান। এছাড়াও আটটি বিভাগীয় শহরে ফ্যান জোন তৈরি করা হয়েছেও বলে জানান তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার তারকা হামজা চৌধুরীর জাতীয় দলে অন্তর্ভুক্তির পর থেকেই ভিন্নরকম প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে দেশের ফুটবলে। তবে বাফুফে সভাপতি এটিকে হঠাৎ কোনো ঘটনা বলে মানতে নারাজ। তার ভাষায়, “আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করছি। পুরুষ দল ছাড়াও নারী দল, কোচিং, রেফারিং, টেকনিক্যাল বিভাগে একসঙ্গে উন্নয়ন হচ্ছে।

বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, সিঙ্গাপুর ও হংকং। চার দলেরই এক পয়েন্ট, গোল ব্যবধানও শূন্য। এক কথায়, একেবারে সমানে সমান। ফলে সিঙ্গাপুর ম্যাচ হয়ে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়নশিপের টার্নিং পয়েন্ট।

তাবিথ বলেন, আমি বিশ্বাস করি, এখনো আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। এই ম্যাচের পরই পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন আসবে। সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আমরা খুবই আশাবাদী।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au