খেলা

নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জানালেন নেইমার

  • 3:22 am - May 30, 2025
  • পঠিত হয়েছে:৬১ বার

ঘনিয়ে আসছে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষের সময়। শৈশবের ক্লাবটিতে রয়ে যাবেন নাকি বেছে নেবেন নতুন ঠিকানা, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি ব্রাজিলিয়ান তারকা।

 

পারস্পরিক সমঝোতায় সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর গত জানুয়ারিতে পাঁচ মাসের চুক্তিতে সান্তোসে যোগ দেন নেইমার। আগামী ৩০ জুন শেষ হবে সেই চুক্তি। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

 

অন্তত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের রেকর্ড স্কোরারকে ধরে রাখতে চায় সান্তোস।যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপের কারণে আগামী ১২ জুন থেকে ব্রাজিলের শীর্ষ লিগ এক মাসের জন্য স্থগিত থাকবে।

 

সান্তোসের সঙ্গে নেইমার তার চুক্তির মেয়াদ বাড়াবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তার বাবা ও এজেন্ট নেইমার দা সিলভা সান্তোস বললেন, ছেলের ভবিষ্যতের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং অন্যান্য বিকল্পও সামনে আছে।

 

“৩০ জুন সবাই জানতে পারবে আমরা এখানে চালিয়ে যাবো কি না। আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। নেইমারের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং চুক্তি নবায়ন নিয়ে এখনও আলোচনা হয়নি।

“চুক্তি নবায়ন অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। নেইমারকে গ্রহণ করা বা না করার পূর্ণ স্বাধীনতা সান্তোসের আছে। এখন আমাদের জানতে হবে নেইমারকে ধরে রাখার জন্য সান্তোসের কাঠামো আছে কি না। এটা আমাদের ওপর নির্ভর করে না… এখন নেইমারের কি বাজারমূল্য আছে? তার উপর নির্ভর করবে।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au